বাংলাদেশ

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের সূচি

ঢাকার মেট্রোরেল ট্রেন চলাচল, শহরের ব্যস্ত রেলপথে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার শহরে মেট্রোরেল ট্রেনের চলাচল দেখানো ছবি, যা শহরের আধুনিক গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদুল আজহার দিন শনিবার (৭ জুন) বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল।

বুধবার (৪ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসক) এ কে এম খায়রুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ০৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে।

ঈদের পরের দিন রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে ৩০ মিনিট হেডওয়ে অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে। সোমবার (৯ জুন) থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন যথারীতি চলাচল করবে।

বিষয়:ঈদুল আজহা মেট্রোরেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…