বাংলাদেশ

বিশ্ব ইজতেমার মুসল্লিদের জন্য মেট্রোরেলের বিশেষ ব্যবস্থা

ঢাকার মেট্রোরেল ট্রেন চলাচল করছে শহরের রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার রাস্তায় মেট্রোরেল ট্রেন চলাচল করছে, শহরের যানজট কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার মুসল্লিদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

শুক্রবার (৩১ জানুয়ারি) ডিমটিসিএল কর্তৃপক্ষ মেট্রোরেল চলাচলে বিশেষ ঘোষণা দেয়।

এতে বলা হয়, বিশ্ব ইজতেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিগণ ও সম্মানিত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেলের পক্ষ হতে অতিরিক্ত ৬টি ট্রিপের মাধ্যমে যাত্রীসেবা দেওয়া হবে।

সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লি ও যাত্রীগণকে মেট্রোরেলের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

শুক্রবার ফজরের পর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলবে রোববার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত। ওইদিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব।

বিষয়:বিশ্ব ইজতেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…