বাংলাদেশ

শনিবার থেকে উত্তরা-মতিঝিল রুটে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল

ঢাকা শহরে দ্রুতগতির মেট্রো রেল ট্রেন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা শহরে একটি আধুনিক মেট্রো রেল ট্রেন দ্রুতগতিতে চলন্ত অবস্থায় দেখা যাচ্ছে, শহরের ব্যস্ত পরিবেশের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শনিবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

তিনি জানান, জানুয়ারির ২০ তারিখ থেকে উত্তরার উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত সবকটি স্টেশন হয়ে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রো চলাচল করবে।

সবশেষ মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয় ৩১ ডিসেম্বর থেকে। এর মাধ্যমে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল।

এখন ২০ জানুয়ারি থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে নগর জীবনে স্বস্তি আনা ট্রেনের এই পরিষেবা।

২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর ধাপে ধাপে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন খুলে দেয়া হয়।

বিষয়:ডিএমটিসিএল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রোরেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…