চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেট্রোরেলে বাড়ছে ১০টি নতুন ট্রিপ, বাড়তি সুবিধা পাবে যাত্রীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
মেট্রোরেল ট্রেনের আধুনিক ও দ্রুত চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাজধানীর গণপরিবহন মেট্রোরেলে যাত্রীচাহিদা বাড়তে থাকায় প্রতিদিন আরও ১০টি নতুন ট্রিপ চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

নতুন সূচি চালু হলে মেট্রোরেল চলবে আরও সকাল থেকে এবং রাত ১০টার পর পর্যন্ত। এতে প্রতিদিন প্রায় ২৩ হাজার অতিরিক্ত যাত্রী পরিবহন সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বর্তমানে প্রতিদিন প্রায় সাড়ে ৩ থেকে ৪ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন। বিশেষ দিনে এ সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়িয়ে যায়। ডিএমটিসিএলের লক্ষ্য দিনে ৫ লাখ যাত্রী পরিবহন করা। বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে দিনে প্রায় ২০০টি ট্রিপ পরিচালনা করা হচ্ছে।

মেট্রোরেলের প্রতিটি ট্রেনে এখন ৬টি কোচ থাকলেও প্রকল্প পরিকল্পনায় ছিল ৮ কোচ চালু করার কথা। কিন্তু তিনটি কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি—

১. অতিরিক্ত কোচের জন্য প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর এখনো স্থাপন হয়নি।
২. নতুন কোচ সংযোজনের জন্য প্রয়োজনীয় অর্থ নেই।
৩. বিদ্যমান ওভারহেড ক্যাটেনারি সিস্টেম বাড়তি বিদ্যুৎচাপ নিতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

বর্তমানে একটি ট্রেনে সর্বোচ্চ ২ হাজার ৩০০ জন যাত্রী ভ্রমণ করতে পারেন। নতুন ১০টি ট্রিপ চালু হলে দৈনিক আরও ২৩ হাজার যাত্রী পরিবহন করা যাবে।

Reneta

ডিএমটিসিএলের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সকাল ৬টার পর থেকে ট্রেনে যাত্রী ওঠা যাবে।

উত্তরা থেকে সকাল ৭টায়, মতিঝিল থেকে সকাল ৭টা ১০ ও ৭টা ২০ মিনিটে ট্রেন ছাড়তে পারে। বর্তমানে প্রথম ট্রেন ছাড়ে উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে এবং মতিঝিল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে। রাতেও নতুন ৬টি ট্রিপ যুক্ত হবে।

বর্তমানে শেষ ট্রেন ছাড়ে উত্তরা থেকে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে।
নতুন সূচিতে শেষ ট্রেন ছাড়বে, উত্তরা থেকে রাত ৯:১০, ৯:২০ ও ৯:৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ৯:৫০, ১০:০০ ও ১০:১০ মিনিটে।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন জানান, এটি এখন স্টাডির পর্যায়ে আছে। স্টাডি শেষ হলে বিস্তারিত জানানো হবে। আমরা বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১০টি নতুন ট্রিপবাড়তি সুবিধামেট্রোরেল
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT