চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিসবনে মেট্রো ধর্মঘটে অচল নগরজীবন

হাফিজ আল আসাদ হাফিজ আল আসাদ
১০:৪৯ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পর্তুগালের রাজধানী লিসবোনে মেট্রোরেল শ্রমিকদের ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটে পুরো শহরের গণপরিবহন ব্যবস্থা কার্যত স্থবির হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর থেকেই শহরের মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে।

শহরের প্রধান গণপরিবহন সংস্থা মেট্রোপলিটানো দে লিসবোয়া-এর ইয়েলো, ব্লু, গ্রিন ও রেড—সব লাইনই বন্ধ রয়েছে, ফলে কর্মস্থলমুখী হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। শ্রমিক সংগঠন ফেকট্রান্স-এর আহ্বানে এই ধর্মঘট পালিত হচ্ছে। সংগঠনটির অভিযোগ, ২০১৯ সালে কর্তৃপক্ষের সঙ্গে হওয়া চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়—বিশেষ করে কর্মপরিবেশ, প্রশিক্ষণ ও কাজের সুযোগ-সুবিধা—এখনো বাস্তবায়ন করা হয়নি। তবে শ্রমিক নেতারা জানিয়েছেন, এই আন্দোলনের মূল লক্ষ্য বেতন বৃদ্ধি নয়; বরং কাঠামোগত সমস্যার সমাধান।

ধর্মঘটের কারণে কোনো ন্যূনতম পরিষেবাও চালু না থাকায় সকাল থেকেই যাত্রীরা বিকল্প পরিবহনের জন্য হন্যে হয়ে পড়েন। বাস, ট্যাক্সি ও ব্যক্তিগত গাড়ির ওপর অতিরিক্ত চাপ পড়ায় শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে অফিস সময়ের ভিড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, লিসবনের মতো ব্যস্ত শহরে মেট্রো বন্ধ থাকলে পুরো নগর পরিবহন ব্যবস্থার ওপর সরাসরি প্রভাব পড়ে। এতে শুধু যাত্রীদের ভোগান্তিই নয়, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে।

এই ধর্মঘট দিনভর চলবে এবং মধ্যরাতে শেষ হওয়ার কথা। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামীকাল (১০ এপ্রিল) সকাল থেকে মেট্রো পরিষেবা আবার চালু হবে। এদিকে, যাত্রীদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে নতুন ঘোষণা। একই মাসের ১৪ এপ্রিল আবারও ধর্মঘটের নোটিশ দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আরও বড় ধরনের ভোগান্তির আশঙ্কা তৈরি করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপরিবহনগণপরিবহন সংস্থাধর্মঘটপর্তুগালের রাজধানীমেট্রোপলিটানো দে লিসবোয়ামেট্রোরেললিসবোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT