পরিবেশ

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও জলজটের কারণে সাইকেল চালাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির সময় জলাবদ্ধতা ও জলজটের কারণে একজন ব্যক্তি সাইকেল চালাচ্ছেন, চারপাশে জল জমে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।

রোববার (৬ অক্টোবর) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।

বিষয়:আবহাওয়া পূর্বাভাস বৃষ্টি সারাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…