তথ্যপ্রযুক্তি

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও শনাক্তে মেটার নতুন ফিচার

ব্যক্তি একটি মোবাইল ফোনে ফেসবুক অ্যাপ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তি একটি মোবাইল ফোনে ফেসবুক অ্যাপের মাধ্যমে ছবি দেখছেন, পেছনে ফেসবুকের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর সাহায্য তৈরি যেকোনো ছবি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে পোস্ট করলেই তা ধরে পড়ে যাবে মেটার কাছে। এমনই এক নতুন ফিচার নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন মেটা কর্তৃপক্ষ। কেবল ছবিই নয় সাথে অডিও এবং ভিডিওর ক্ষেত্রেও এআই ব্যবহার করা হলে সেগুলোও ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের পাতায় বিশেষভাবে চিহ্নিত করবে মেটা।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামের গ্রাহকেরা কিছু দিনের মধ্যেই এআই এর সাহায্য তৈরি ছবি ও ভিডিওর গায়ে বিশেষ ধরনের লেবেল বা চিহ্ন দেখতে পাবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই আসল ও নকলের তফাত বুঝতে পারবেন বলে আশাবাদী মেটা।

মেটার প্রধান মার্ক জুকারবার্গ জানিয়েছেন, কয়েক মাসের মধ্যেই এই নতুন ফিচারের সুবিধা পাবেন গ্রাহকরা।

এই নতুন ফিচারটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ একটি ব্লগ পোস্টে লিখেছেন, গ্রাহকেরা যে ফটো রিয়েলিস্টিক কনটেন্টটি দেখছেন, সেটা যে আসলে এআই দিয়ে তৈরি, তা গ্রাহকদের জানানো ভীষণ জরুরি।

নিক ক্লেগ বলেন, মেটার এআই বৈশিষ্ট্যের সাহায্যে তৈরি চিত্রগুলোতে তাই আমরা ‘ইমাজিন উইথ এআই’ বা ‘এআই দিয়ে তৈরি’, এই লেবেলটি প্রয়োগ করি। তবে অন্যান্য অ্যাপ বা ওয়েবসাইটে এআইয়ের সাহায্য তৈরি ছবিগুলোকেও যাতে ফেসবুক ও ইনস্টাগ্রাম চিহ্নিত করতে পারে, সেই চেষ্টাই চলছে।

বিষয়:এআই কৃত্রিম বুদ্ধিমত্তা ছবি ফিচার ফেসবুক ভিডিও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…