চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকাদের শৈল্পিক ঝড়ে তাক লাগানো রাত!

মেট গালা ২০২৬ এর মঞ্চে আলো ছড়ালেন যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ০৫, মে ২০২৬
বিনোদন
A A

বিশ্ব ফ্যাশনের ক্যালেন্ডারে এমন কিছু দিন আছে, যেগুলো শুধু ইভেন্ট নয়, একটা স্টেটমেন্ট। মেট গালা তেমনই এক সন্ধ্যা। মে মাসের প্রথম সোমবার দুনিয়ার ফ্যাশনপ্রেমীরা অপেক্ষায় থাকেন এই দিনের জন্য। এদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে ওঠে মেট গালার পর্দা।

প্রতিবছর এক দিন ফ্যাশনজগতের নামীদামি তারকারা হাজির হন এক ছাদের নিচে, ফ্যাশনের সবচেয়ে বড় শোতে একত্র হতে। এবারও ব্যতিক্রম হয়নি, মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সময় ভোরবেলা মেট গালার লাল গালিচায় হাজির হয়েছিলেন তারকারা। বর্ণিল উপস্থিতির মাধ্যমে শৈল্পিক সাজপোশাকের বৈচিত্র্য তারা কতটা ফুটিয়ে তুলেছেন, তা তুলে ধরা হচ্ছে।

 ১০ বছর পর মেট গালার কার্পেটে ফিরলেন বিয়েন্সে। ফিরেই নিজের দিকে সব আলো কেড়ে নিলেন গ্র্যামিজয়ী এই তারকা। তাঁর স্কেলেটন অলংকরণে ভরা গাউন, সঙ্গে বিশাল পালকের কেপ—পুরো লুক যেন জীবন্ত শিল্পকর্ম। রয়টার্স

বিয়ন্সে
দীর্ঘ এক দশক পর মেট গালার লাল গালিচায় হেঁটেছেন বিয়ন্সে। সবচেয়ে বেশি নজর কেড়েছে এই তারকার পোশাক ও তার ১৪ বছরের কন্যার সঙ্গে সাবলীল উপস্থিতি। বিয়ন্সের এই পোশাকটি যেন রূপকথার মতো, যেখানে ঝকঝকে রুপালি বডি-আর্ট এবং রাজকীয় হেক হেডপিস তাকে অদ্বিতীয় করে তুলেছে।

রিহানা
মেট গালার লাল গালিচায় গায়িকা রিহানা উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে সংশয় ছিল। তবে নিজের চিরচেনা স্টাইলেই একটু দেরিতে হাজির হন তিনি। ফরাসি লাক্সারি ফ্যাশন হাউস মেসন মারজিয়েলার কাস্টম পোশাকে সেজে গালার উদ্দেশে রওনা হন এই তারকা।

Reneta

মেট গালায় এবার আলোচনার কেন্দ্রে ম্যাডোনা। তবে এ বছরের উপস্থিতি শুধু পোশাকের জন্য নয়, বরং একেবারে শিল্পনির্ভর উপস্থাপনার জন্য আলাদা করে নজর কাড়ে। মেট গালায় এবারের থিম ‘কস্টিউম আর্ট’ আর ম্যাডোনা সেই ধারণাটিকে আক্ষরিক অর্থেই জীবন্ত করে তুলেছেন। ম্যাডোনার পুরো লুকটি অনুপ্রাণিত লিওনোরা ক্যারিংটনের চিত্রকর্ম থেকে। চিত্রকর্মে যেমন এক নারীর মাথায় অদ্ভুত গঠন, সঙ্গে বড় কাপড় বহন করছে কয়েকজন—ঠিক তেমনই বাস্তব রূপ দেখা যায় ম্যাডোনার উপস্থিতিতে। এএফপি

ম্যাডোনা
মেট গালায় এবার আলোচনার কেন্দ্রে ম্যাডোনা। তবে এ বছরের উপস্থিতি শুধু পোশাকের জন্য নয়, বরং একেবারে শিল্পনির্ভর উপস্থাপনার জন্য আলাদা করে নজর কাড়ে। মেট গালায় এবারের থিম ‘কস্টিউম আর্ট’ আর ম্যাডোনা সেই ধারণাটিকে আক্ষরিক অর্থেই জীবন্ত করে তুলেছেন। ম্যাডোনার পুরো লুকটি অনুপ্রাণিত লিওনোরা ক্যারিংটনের চিত্রকর্ম থেকে। চিত্রকর্মে যেমন এক নারীর মাথায় অদ্ভুত গঠন, সঙ্গে বড় কাপড় বহন করছে কয়েকজন—ঠিক তেমনই বাস্তব রূপ দেখা যায় ম্যাডোনার উপস্থিতিতে।


কেটি পেরি
এবার চমকে দিয়েছেন কেটি পেরি। স্টেলা ম্যাককার্টনির ডিজাইনে সাদা স্ট্র্যাপলেস গাউন, লম্বা ট্রেন, সঙ্গে স্লিক গ্লাভস—প্রথম দেখায় ক্লাসিক ও মিনিমাল। কিন্তু আসল চমক ছিল তাঁর মুখোশে—একটি প্রতিফলকধর্মী ফেস মাস্ক, যা মুখ পুরোপুরি আড়াল করে। এই লুক অনেককে মনে করিয়ে দেয় কিম কার্ডাশিয়ানের ২০২১ সালের মেট গালার সম্পূর্ণ ঢাকা কালো পোশাক—যেখানে পরিচয়টাই হয়ে উঠেছিল মূল বক্তব্য।

করণ জোহর
মেট গালার লাল গালিচায় উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা করণ জোহরও। এক সাক্ষাৎকারে নির্মাতা জানিয়েছেন, তার ঘনিষ্ঠ বন্ধু ও প্রখ্যাত ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রার নকশা করা পোশাক পরেছিলেন। সেই হাতে আঁকা কেপ এবং সূক্ষ্ম এমব্রয়ডারি করা একটি ভিনটেজ জ্যাকেটে তাকে দেখা যায়। তার টিমের দাবি, পোশাকের এই কারুকাজগুলো ভারতীয় পুরাণের বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলেছে।

গ্যাব্রিয়েল ইউনিয়ন
৫০ বছর বয়সেও যে নারীরা কতটা আকর্ষণীয় হতে পারেন, তা প্রমাণ করতে এবারের মেট গালায় হাজির হয়েছিলেন অভিনেত্রী গ্যাব্রিয়েল ইউনিয়ন। তিনি রাইনস্টোন খচিত ব্যাকলেস বা পিঠখোলা একটি গাউন পরেছিলেন। এবারের আয়োজনের কো-চেয়ার বিয়ন্সে, ভেনাস উইলিয়ামস ও নিকোল কিডম্যানের পাশাপাশি আনা উইনটুরকে সর্বকালের সেরা হিসেবে প্রশংসা করেছেন এই অভিনেত্রী।

টিয়ানা টেলর
পুরো শরীর রুপালি সুতোয় ঢাকা এক অনন্য পোশাকে মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা টিয়ানা টেলর। মেট গালায় তাকে একেবারেই অনন্য এবং নজরকাড়া লাগছিল। তার পুরো শরীর এবং মাথা ঢাকা ছিল মেটালিক সিলভার রঙের ঝালর বা ‘ফ্রিঞ্জ’ দিয়ে তৈরি একটি বিশেষ পোশাকে, যা হাঁটার সময় অদ্ভুত এক দ্যুতি ছড়াচ্ছিল। পোশাকটি একাধারে রহস্যময় এবং শৈল্পিক, যা ফ্যাশন দুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

২০২৬ সালের এই আসরে কো-চেয়ার হিসেবে রয়েছেন পপ তারকা বিয়ন্সে, অভিনেত্রী নিকোল কিডম্যান এবং টেনিস তারকা ভেনাস উইলিয়ামস। আয়োজনের কো-চেয়ারদের পাশাপাশি অ্যান্টনি ভ্যাকারেলো, জোয়ি ক্রাভিতজ, সাবরিনা কার্পেন্টার, দোজাত ক্যাট, লিসা থেকে শুরু করে আরও অনেক তারকা নিজেদের শৈল্পিক পোশাকে লাল গালিচায় হেঁটেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করণ জোহরকেটি পেরিগ্যাব্রিয়েল ইউনিয়নটিয়ানা টেলরবিয়ন্সেমেট গালামেট গালা ২০২৬রিহানালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

এক নজরে সেরা ষোলোতে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৪, ২০২৬

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT