চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় ফেরার আলোচনার মাঝেই জাভিদের সঙ্গে মেসির ‘বিশেষ ডিনার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

স্ত্রী-সন্তানদের নিয়ে বার্সেলোনায় এসেছেন বিশ্বজয়ী লিওনেল মেসি। সেখানকার একটি রেস্তোরাঁতে সাবেক সতীর্থদের সঙ্গে ‘বিশেষ ডিনার’ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসিদের সঙ্গে যোগ দিয়েছিলেন বার্সা কোচ জাভি। তাতে মেসির বার্সায় ফেরার গুঞ্জনে যোগ হয়েছে নতুন মাত্রা। স্প্যানিশ গণমাধ্যমে খবর, ক্যারিয়ারে সবচেয়ে বেশি সময় কাটানো আঙিনায় দ্রুতই ফিরতে চলছেন মেসি।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস সাবেক সতীর্থদের সঙ্গে মেসির ছবিটি প্রকাশ করেছে। মেসির সঙ্গে দেখা গেছে জর্ডি আলবা, সার্জিও বুসকেটস, সাবেক ফিটনেস কোচ পেপে কস্তা ও সবার পরিবারকে। ছবিতে জাভিকে দেখা না গেলেও রেস্তোরাঁয় থাকার বিষয়টি স্বীকার করেছেন বার্সেলোনা কোচ। তবে মেসির বার্সায় ফেরার বিষয়টি নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি কাতালান বস।

জাভি বলেছেন, ‘আমি তাদের সঙ্গে যোগ দিয়েছিলাম। ডেজার্ট খেয়েছিলাম। মেসির প্রত্যাবর্তন সংক্রান্ত কিছুই আমাকে বলেনি তারা। মেসির ফেরাটা অনুমেয়। তবে আমাদের লিগে ফোকাস করতে হবে। মেসির বিষয়ে আলোচনার সঠিক সময় এটি নয়।’

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান মেসি। আগামী জুনে লিগ ওয়ানের ক্লাবটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। ৩৫ বর্ষী ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করতে চায় পিএসজি। মেসি এখনও চুক্তি নবায়ন না করায় চলছে বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা।

কাতালান ক্লাবটিও চাচ্ছে মেসিকে নিজেদের ডেরায় ফেরাতে। ক্লাবের আর্থিক সংকট, লা লিগার ফিন্যান্সিয়াল প্লে’র আইন- সবমিলিয়ে কাজটা সহজ না হলেও ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন ক্লাবটির কর্তাব্যক্তিরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলবাজাভিপিএসজিবার্সেলোনাবুসকেটসমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT