চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ামিকে প্রতিপক্ষের জন্য ‘ধ্বংসাত্মক’ বানিয়েছেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

লিগ কাপে এফসি ডালাসের বিপক্ষে পিছিয়ে থাকা সত্ত্বেও শেষদিকে লিওনেল মেসির ‘ট্রেডমার্ক’ ফ্রি-কিকে সমতায় ফেরে ইন্টার মিয়ামি। বিশ্বজয়ীর জোড়া গোলের ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দারুণ জয়ে মিয়ামি লিগ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। টানা চার ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে টাটা মার্টিনোর দল। মেসি দলে যোগ দেয়াতে দলটি প্রতিপক্ষের ধ্বংসাত্মক হয়ে উঠছেন বলেও মনে করেন আর্জেন্টাইন এ কোচ।

ম্যাচ শেষে মার্টিনো বলেন,‘আমাদের এখন বিশ্বের সেরা খেলোয়াড় আছে। আর সেটি উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আমরা যখন জ্বলে উঠব, তখন প্রতিপক্ষের জন্য ধ্বংসাত্মক হয়ে যাব। তবে দলটি এখনও পূর্ণ ভারসাম্য পায়নি।’

টেক্সাসের দ্য টয়োটা স্টেডিয়ামে লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে প্রথমবার একসঙ্গে মাঠে নামেন সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও মেসি। দলটির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে, তা আগেই বলেছিলেন মার্টিনো। আট গোলের দুর্দান্ত এক ম্যাচের সাক্ষী হয় দর্শক। সময় মতো জ্বলেও উঠেছিলেন সাবেক বার্সা কোচের শিষ্যরা।

৬০ বর্ষী কোচের ভাষ্য, ‘একটা প্রশ্ন অনেক সময় সামনে আসে। মেসি ছাড়া বার্সেলোনা কেমন হতো, মেসি ছাড়া আর্জেন্টিনা জাতীয় দল কেমন হতো। আসলে মেসি যেখানেই থাকুক না কেন, তাকে নিয়ে বাজি ধরা যায়। সৌভাগ্যবশত, এখন সে আমাদের কাছে আছে। আজ আবারও দেখিয়েছে সে একজন অসাধারণ ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

‘একটি দুর্দান্ত দলে অবশ্যই জ্বলে উঠার মতো পারফর্মার থাকতে হয়। আমি মনে করি আজ আমরা তা দেখাতে পেরেছি। আমরা ত্রুটিপূর্ণ ছিলাম, ম্যাচের প্রথম ঘণ্টার বেশিরভাগ সময় ভালোভাবে বল নিয়ন্ত্রণে নিতে পারিনি। তবে দলটা সময় মতো জ্বলেও উঠেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএলএসটাটা মার্টিনোমিয়ামিমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ট্রাম্প

জুন ১৩, ২০২৬

পর্তুগালকে নিয়ে আশাবাদী রোনালদো বললেন ‘সব ভালোভাবেই যাবে’

জুন ১৩, ২০২৬

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT