চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুয়ারেজকে টপকে যে রেকর্ডে এখন সবার উপরে মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ন ১৮, অক্টোবর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে দারুণ জয়ে জোড়া গোল পেয়েছেন লিওনেল মেসি, গড়েছেন রেকর্ডও। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতা ৩৬ বর্ষী মহাতারকা।

পেরুর ঘরের মাঠ এস্তাদিও ন্যাসিওনাল ডি লিমায় বুধবার সকালে স্বাগতিকদের বিপক্ষে আলবিসেলেস্তেরা ২-০ গোলের জয় পায়। ম্যাচে চোখ জুড়ানো দুটি গোলই কিংবদন্তি মেসির পা থেকে আসে।

লাতিন ফুটবলারদের মধ্যে এলএম টেনের গোলসংখ্যা এখন ৩১। এর আগ পর্যন্ত তার বন্ধু ও সাবেক ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করে আসছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

মেসি একইসঙ্গে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে ম্যাচে সর্বোচ্চ সংখ্যক জোড়া গোলের রেকর্ডেও এখন ভাগ বসিয়েছেন। চিলির অ্যালেক্সিস সানচেজ ও বলিভিয়ার হোয়াকিন বোতেরোর সঙ্গে সমান ৫ বার করে ম্যাচে জোড়া গোল করেছেন।

সব মহাদেশ মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডের দিক থেকে অবশ্য মেসির অবস্থান চারে। ৩৯ গোল নিয়ে শীর্ষে আছেন গুয়াতেমালার কার্লোস রুইজ। ৩৬ গোল নিয়ে দুইয়ে আছেন মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। তিনে ইরানের আলী দাইয়ি, তিনি গোল করেছেন ৩৫টি।

পেরুর বিপক্ষে জয়ে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আছে তিনে। ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে জয় পাওয়া উরুগুয়ে চার খেলায় সমান ৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে উঠে এসেছে দুইয়ে। চার ম‍্যাচে ১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে পেরু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাবিশ্বকাপ বাছাই-২০২৬মেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে টপকে দ্বিতীয় বাংলাদেশ

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT