চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ভালোবেসে গান লিখলেন ইশতিয়াক, গাইলেন লুৎফর-পুষ্পিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

ফুটবল বিশ্বের সবচেয়ে নামী তারকা মেসিকে নিয়ে একটি গান লিখলেন লেখক, গীতিকার ইশতিয়াক আহমেদ। গানে মেসির নান্দনিক খেলা, মাঠে  প্রতিপক্ষকে নাস্তানাবুদ করাসহ মেসি বন্দনা উঠে এসেছে। রবিবার লোকাল ট্রেনের ইউটিউবে প্রকাশিত গানটি কণ্ঠ দেন লুৎফর হাসান ও পুষ্পিতা।

ইশতিয়াক আহমেদ কট্টরভাবে সমর্থন করেন মেসিকে। আর্জেন্টিনার জার্সিতে কিংবা পিএসজিতে, যেখানেই এলএম টেন খেলেন এই গীতিকার তাকে সাপোর্ট করেন। মেসিকে নিয়ে ‘মেসি’ শিরোনামের গান প্রসঙ্গে তিনি জানালেন, মেসির প্রতি অন্ধ ভালোবাসা থেকেই তিনি গানটি লিখেছেন।

এর আগে মিনারের কণ্ঠে ইশতিয়াক আহমেদের লেখা একাধিক গান জনপ্রিয়তা পেয়েছে। ইশতিয়াক বলেন, গত একমাস ধরে আমি একটা কাজ করেছি। কাজটা আসলে কোনও উদ্দেশ্য নিয়ে না, এমনি দেখার চেষ্টা করেছি মানুষ কতটা ভালোবাসে আর্জেন্টিনাকে ও মেসিকে।

এদিকে, ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গান দিয়ে পরিচিতি পাওয়া শিল্পী লুৎফর হাসান সমর্থন দেন ব্রাজিলকে। মেসিকে নিয়ে গান করা প্রসঙ্গে তিনি বলেন, যদিও আমি ব্রাজিল সমর্থক, তবে একজন মেসি ভক্ত। গানটি গেয়েছি আর্জেন্টিনার সমর্থকদের জন্য। তারা মেসিকে ভালোবাসেন। এই ভালোবাসা আমরা সুরে সুরে ভক্তদের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ভক্তরা গানে-সুরে উপলব্ধি করতে পারবেন প্রিয় মেসিকে।

চ্যানেল আই ক্ষুদে গানরাজের মঞ্চ থেকে উঠে আসা শিল্পী পুষ্পিতা বলেন, আমি নিজেও আর্জেন্টিনার সমর্থক। মেসি আমার অনেক প্রিয় একজন খেলোয়াড়। তাঁকে নিয়ে এমন একটি গান গাইতে পারবো ভাবিনি। বেশ ভালো লাগছে এমন একটি কাজ করে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইশতিয়াক আহমেদনুজহাত সাবিহা পুষ্পিতালিওনেল মেসিলুৎফর হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT