চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিই নাম্বার ওয়ান, বলছেন পিকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো সেরা সেই বিতর্কের পালে আবারও হাওয়া লেগেছে। এ বিতর্কে মেসিকেই এগিয়ে রাখছেন তার বার্সেলোনার সাবেক সতীর্থ জেরার্ড পিকে। গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে এই স্প্যানিয়ার্ড বলেছেন মেসিই নাম্বার ওয়ান।

‘এটা সত্য যে গত দশকে তাদের দুজনের মধ্যে যে লড়াইটি চলছিল তা বেশ আকষণীয়, কারণ অবিশ্বাস্যভাবে তারা উভয়ই ভাল করেছিলেন। প্রতিভার বিচারে আমি মেসিকে এক নম্বরে রাখব।’

‘এটা সত্য যে রোনালদো সেরা হওয়ার জন্য চেষ্টা ও পরিশ্রমের কমতি রাখেননি। কিন্তু আপনি যদি উভয়ের ক্যারিয়ার দেখেন, অবশ্যই মেসি এগিয়ে। তার বয়স ৩৫ হলেও বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেটাই সে বিশ্বকাপে করে দেখিয়েছে।’ দুজনের তুলনা এভাবে করছেন স্প্যানিশ ডিফেন্ডার।

২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর চ্যাম্পিয়ন করেছেন মেসি। বিশ্বকাপ জয়ের মাধ্যমে সব বিতর্ক ছাড়িয়ে গেছেন মনে করেন মেসির সমালোচক ও সমর্থকরা।

অন্যদিকে, ঘোষণা না দিলেও কাতার বিশ্বকাপ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে তারা অ্যাটলাস লায়ন মরক্কোর কাছে হেরে বিদায় নেয়।

সম্প্রতি গণমাধ্যমের খবর ছিল, কোপা আমেরিকা জিতে মেসি বার্সাতেই থাকতে চেয়েছিলেন। কিন্তু বার্সা ছাড়ার পেছনে কলকাঠি নেড়েছিলেন পিকে। এরপরেই এমন মন্তব্য এলো বিশ্বকাপজয়ী স্প্যানিয়ার্ডের পক্ষ থেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপর্তুগালপিকেবার্সেলোনামেসিরিয়ালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT