চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্ধু’ নন, মেসি-রোনালদোকে ভালোবেসে ‘ঘৃণা’ ছড়ানোরও দরকার নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, লিওনেল মেসির সাথে তার প্রতিদ্বন্দ্বিতা ‘শেষ হয়েছে’। মেসি-রোনালদোর দ্বৈরথ ইতিমধ্যে ‘ফুটবলের ইতিহাস পরিবর্তন’ করেছে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সিআর সেভেন আরও বলেছেন, তারা বন্ধুও নন।

দুই মহাতারকার দ্বৈরথ গত একদশক ধরে খেলাধুলার জগতে আধিপত্য বিস্তার করেছে। এই সময়ে দুজনের সম্মিলিত শিরোপা ৭৯টি, এবং তারাই একমাত্র খেলোয়াড় যাদের একেকজন ৮০০-এর অধিক গোল করেছেন। একজন বিশ্বকাপ জিততে পারলেও আরেকজনের তা এখনও অধরা।

পর্তুগীজ মহাতারকা বলেছেন, ‘আমি দেখছি না বিষয়গুলো তেমন আছে, প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়েছে। এটা ভালো, দর্শকরা বিষয়টি পছন্দ করে। যারা ক্রিস্টিয়ানো রোনালদোকে পছন্দ করে, তাদের মেসিকে ঘৃণা করার দরকার নেই এবং মেসিকে যারা পছন্দ করে, তাদেরও রোনালদোকে। আমরা ভালো করেছিলাম, আমরা ফুটবলের ইতিহাস পরিবর্তন করেছি। আমরা পুরোবিশ্বের সম্মান অর্জন করেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

‘ইউরোপের বাইরে খেলার জন্য সে তার পথ অনুসরণ করেছে, আমি আমার পথে। আমি যা দেখেছি সে বেশ ভালো করেছে, আমিও। উত্তরাধিকার রয়ে যায়, কিন্তু আমি সেই প্রতিযোগিতা দেখতে পাচ্ছি না। আমরা অনেকবার একই মঞ্চে উঠেছি, এটা প্রায় ১৫ বছর। আমি বলছি না আমরা বন্ধু, তার সাথে কখনও ডিনার করিনি, আমরা পেশাদার সহকর্মী এবং আমরা একে অপরকে শ্রদ্ধা করি।’

৩৮ বর্ষী রোনালদো সম্প্রতি ৮৫০ গোলের মাইলফলকে স্পর্শ করেছেন। এ সম্পর্কে বলেছেন, ‘এটা ঐতিহাসিক একটি বিষয়। আমার জন্য এটা গর্বের একটি উৎস যে এত নাম্বার আমি অর্জন করেছি, যেখানে আমি পৌঁছাতে পারিনি সেখানেও পৌঁছাবো। কিন্তু আমি আরও চাই। আমি আরও চাই।’

সাতবারের ব্যালন ডি’অর জয়ী ও বিশ্বকাপজয়ী লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ শুরু লা লিগা থেকে। এরপর ইউরোপের অন্যান্য ক্লাব এবং লিগ জিতে তারা এখন ভিন্ন ভিন্ন লিগে খেলছেন। ইউরোপ ছাড়ার পরও শিরোপা জিতে চলেছেন মেসি–রোনালদো। মিয়ামির হয়ে লিগস কাপ জিতেছেন মেসি। রোনালদো আল নাসেরের হয়ে জিতেছেন আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআল-নাসেরইন্টার মিয়ামিপর্তুগালমেসিরোনালদোলা লিগালিগস কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT