চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদো-হালান্ডকে ছাপিয়ে সর্বোচ্চ গোল গায়কোরেসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
গোল করে উদযাপন করছেন গ্যাব্রিয়েল গার্সিয়া, আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগীজ ফুটবল ক্লাব স্পোর্টিং লিসবনের সময়টা দারুণ কাটছে। টেবিলে শীর্ষের পাশাপাশি ক্লাবটির একজন ফরোয়ার্ডও দারুণ রেকর্ড গড়েছেন। বিশ্বজয়ী লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হালান্ড বা কাইলিয়ান এমবাপে, সবাইকে ছাড়িয়ে ২০২৪ সালের সবচেয়ে বেশি গোলের মালিক হয়েছেন লিসবনের ভিক্টর গায়কোরেস।

সম্প্রতি ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন্স লিগে হারানোর কারিগর, হ্যাটট্রিক করা ২৬ বর্ষী সুইডিশ সেন্টার ফরোয়ার্ড ভিক্টর গায়কোরেস আলোচনায় আছেন বছর শেষের খতিয়ানেও। খেলেন লিগা পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনে। ২০২৪ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৩ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ৬২টি। ম্যাচে গড়ে প্রায় একটি করে গোল করেছেন। যা তাকে বসিয়েছে বছরের সর্বোচ্চ গোলদাতার আসনে।

২০২৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হালান্ড। ম্যানসিটি তারকা সব প্রতিযোগিতা মিলে করেছেন ৪৯ গোল। তিনে হ্যারি কেনের গোলসংখ্যা ৪৬টি। তারপরেই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ৪৩টি। সেরা ১০এ নেই এমবাপে, ৩৯ গোল করে ১১তম স্থানে আছেন ফরাসি তারকা।

তালিকায় স্থান পাননি বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলা মহাতারকা ২০২৪ সালে ক্লাবের হয়ে করেছেন ২৩ গোল, আর্জেন্টিনা জার্সিতে করেছেন ৬টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেগায়কোরেসমেসিরোনালদোলিড স্পোর্টসসুইডেনস্পোর্টিং লিসবনহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT