চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরে বোতলে লাথি দিয়ে মাঠ ছাড়লেন রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিপক্ষে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে ক্রিস্টিয়ানো রোনালদোদের আল নাসের। এতে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়েছে দলটি। ম্যাচ শেষে মেজাজ হারিয়ে বোতলে লাথি দিয়ে মাঠ ছেড়েছেন সিআর সেভেন।

প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত ছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। মাঠে অবশ্য জাদুকরী কোনো প্রভাব রাখতে পারেননি মহাতারকা।

হেরে প্রো লিগে আল নাসের পয়েন্ট টেবিলে শীর্ষ খুইয়েছে আল ইত্তিহাদের কাছে। ২০ ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া ক্লাবটির পয়েন্ট ৪৬। সমান ম্যাচ খেলে তাদের টপকে শীর্ষে উঠে গেছে আল ইত্তিহাদ, পয়েন্ট ৪৭।

Banglabid

এমন হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্তুগিজ মহাতারকা লিখেছেন, ‘এই ফলাফলে আমি হতাশ, কিন্তু চলতি মৌসুমের সামনের খেলাগুলোতে আরও বেশি মনোযোগ দিতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

৩৮ বর্ষী রোনালদো লিখেছেন, ‘আপনাদের সমর্থনের জন্য আল নাসের ভক্তদের ধন্যবাদ, আমরা জানি আপনারা আমাদের পাশে আছেন।’

Reneta

ম্যাচ চলাকালীন রোনালদোকে নিয়ে ট্রল করেছেন প্রতিপক্ষ সমর্থকরা। আল ইত্তিহাদের সমর্থকদের স্লোগান দিতে দেখা যায় আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি নিয়ে। সমর্থকরা ক্লাবটির কাছে দাবি তোলেন, মেসিকে দেখতে চান আল ইত্তিহাদের জার্সিতে। এক সমর্থক ফটোশপের মাধ্যমে এডিট করে আল ইত্তিহাদের জার্সি পরিয়েছেন লিওনেল মেসিকে।

চলতি মৌসুমেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বিশ্বকাপজয়ী মেসির। ৩৫ বর্ষী মহাতারকার প্যারিসে থেকে যাওয়া বা পরবর্তী গন্তব্য নিয়ে নানা আলোচনার মধ্যে মধ্যপ্রাচ্যের ভক্তদের দাবি উঠেছে, আবারও মেসি-রোনালদো দ্বৈরথ দেখার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল ইত্তিহাদআল-নাসেরমেসিরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেমন জমলো রণবীর-শ্রদ্ধার রসায়ন, বক্স অফিস কী বলছে?

পরবর্তী

সরকারের ব্যর্থতায় এত প্রাণহানী: মির্জা ফখরুল

পরবর্তী
মির্জা ফখরুল সরকার বিরোধী বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের ব্যর্থতায় এত প্রাণহানী: মির্জা ফখরুল

প্রয়াত মুক্তিযোদ্ধা আশেক এলাহী, বাংলাদেশি জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধা আশেক এলাহী মারা গেছেন

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT