চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৬০৫ কোটি টাকা বেতনে মেসিকে চায় আল হিলাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও রোনাল্ডো ফুটবল মাঠে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আসছে ৩০ জুন। ফরাসি ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করবেন নাকি অন্যকোন ক্লাবে যাবেন বিশ্বজয়ী মহাতারকা, তা নিয়ে আলোচনার শেষ নেই। এমন বাস্তবতায় বছরে ৩৫ কোটি পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬০৫ কোটি টাকায় মেসিকে দলে টানতে চায় সৌদি আরবের ক্লাব আল হিলাল। যা পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসেরে পাওয়া বেতনের প্রায় দ্বিগুণ!

সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল ৩৫ বর্ষী মেসিকে আনুষ্ঠানিক এ প্রস্তাব পাঠিয়েছে। তবে ইউরোপের ক্লাবেই থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছেন দলবদলের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। টুইটার হ্যান্ডলে জানান, বার্সেলোনা মেসিকে দলে টানতে চাইলেও এফএফপির কিছু নীতির কারণে অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে পিএসজির সঙ্গে এখনও নতুন কোনো চুক্তি হয়নি মেসির।

এমন বাস্তবতায় মেসি যদি ফ্রান্স ছাড়েনই, সম্ভাব্য গন্তব্য হিসেবে শুরুতেই সাবেক ক্লাব বার্সেলোনার নাম আসছে। এরপরই আসছে সৌদি ক্লাব আল হিলাল এবং মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামির নাম।

Banglabid

গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে গেছেন সিআর সেভেন। বছরে ২০ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ১১৬ কোটি টাকার বেশি বেতনে ৩৮ বর্ষী রোনালদোর সঙ্গে আড়াই বছরের চুক্তি হয়েছে। ২০২৫ পর্যন্ত চুক্তি করতে রাজি থাকলে মেসির জন্য সেখানে ৩৫ কোটি পাউন্ড পর্যন্ত খরচ করতে রাজি আল হিলাল।

লে’কিপের প্রতিবেদন, কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে সৌদি আরবে আনতে খুব করে চাচ্ছে প্রো লিগের ক্লাব আল হিলাল। ইতিমধ্যেই মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে আলোচনার পর আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠিয়েছে ক্লাবটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল হিলালআল-নাসেরপিএসজিবার্সেলোনামেসিরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে একশ পেরিয়ে বাংলাদেশ

পরবর্তী

দুর্যোগের মারাত্মক ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা

পরবর্তী
রাজধানীতে দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত ভবন ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্যোগের মারাত্মক ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের মধ্য দিয়ে বিচার শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

আনুষ্ঠানিক অভিযোগের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT