চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে আরও ৩ বছর রাখতে চায় পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আগামী মৌসুম শেষে লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ ফুরিয়ে যাবে। যদিও লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ডেরায় আরও একবছর থেকে যাওয়ার সুযোগ চুক্তিতে রাখা আছে।

গত জুলাইয়ে স্প্যানিশ গণমাধ্যমে খবর বেরিয়েছিল মেসির সঙ্গে চুক্তি বাড়াতে চায় ফ্রেঞ্চ জায়ান্টরা। তখন এক বছরের চুক্তি বাড়ানোর ব্যাপারে জানা গেলেও এবার মিলেছে ভিন্ন খবর। এলএম থার্টিকে এবার ৩ বছরের জন্য প্যারিসে রেখে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস স্বীকার করেছেন, তিনি ইতোমধ্যেই লিওনেল মেসির সঙ্গে যোগাযোগ করেছেন। আর্জেন্টাইন মহাতারকার ক্লাবে থাকার মেয়াদ বাড়ানোর ইস্যুতেই তার সঙ্গে কথা হয়েছে।

Banglabid

বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত বছর পিএসজিতে যোগ দেন মেসি। ৩৫ বর্ষী ফুটবলার এখন ফ্রেঞ্চ জায়ান্টদের সেরা পারফরমারদের একজন হয়ে উঠেছেন। ২০২২-২৩ মৌসুমে দারুণ শুরু পেয়েছেন। ১০ ম্যাচ খেলে আটটি অ্যাসিস্টসহ করেছেন ৫ গোল।

সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে নিয়ে গুঞ্জন আছে, বার্সা তাকে আবারো দলে টানতে চায়। এর মাঝেই পিএসজি তার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে মরিয়া হয়ে উঠেছে।

এ প্রসঙ্গে লুইস ক্যাম্পোস বলেন, ‘আমি মেসিকে জিজ্ঞেস করেছিলাম যে সে থাকতে চায় কি না। তাকে এটাও বলেছিলাম, আমি আশা করি সে এখানে আরও তিন বছরের জন্য থাকবে। আমি লিওকে নিয়ে বেশ সন্তুষ্ট।’

Reneta

তবে একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে যে বিশ্বকাপের আগে ক্লাব ক্যারিয়ারে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চান না মেসি। আগামী নভেম্বরে কাতারে বসতে যাওয়া টুর্নামেন্টটি শেষ না হওয়া পর্যন্ত তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT