চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে ‘খোঁচা’ দেননি এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বায়ার্ন মিউনিখের কাছে হারের পর কাইলিয়ান এমবাপে সতীর্থদের ‘ভালোভাবে খেতে ও ঘুমানোর’ জন্য বলেছিলেন। পরের ম্যাচে জয়ের জন্য এমন টোটকাই দিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড। সেই মন্তব্য গণমাধ্যমে এমনভাবে এসেছে, যেন নেইমারকে খোঁচা দেয়ার জন্যই তিনি ওভাবে বলেছেন। লিলের বিপক্ষে জয়ের পর এমবাপে জানালেন, ওসব তিনি নেইমারকে উদ্দেশ্য করে বলেননি।

গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হারে ক্রিস্তোফ গালতিয়েরের দল। ম্যাচের পর এমবাপে বলেছিলেন, ‘প্রত্যেকেরই ফিট থাকতে হবে, ভালোভাবে ঘুমাতে হবে, ভালো খেতে হবে এবং পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে।’

রোববার লিলের বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় পায় পিএসজি। এমবাপের জোড়া গোলের সঙ্গে গোল পেয়েছেন লিওনেল মেসি ও নেইমার। ম্যাচের পর ‘ফিট থাকা, ভালো খাওয়া ও ঘুমানোর’ মন্তব্য নিয়ে প্রশ্ন ছুটে গেলে ২৪ বর্ষী এমবাপে বলেন, ‘এটা সবার জন্য।’

‘আমি দেখেছি, লোকজন নেইমার সম্পর্কে এমন ধারণা করছে। এ কথার উদ্দেশ্যে নেইমার ছিল না। এই কথাগুলো ছিল মূলত সবার জন্য। আমি মনে করি আমরা সবাই যদি ফিট থাকি, খাওয়া-দাওয়া এবং ঘুমের ব্যাপারে সচেতন হই, তাহলে আমরা ভালো খেলতে পারব। এতে করে প্রতিপক্ষ দলগুলো আমাদের নিয়ে চাপে থাকবে।’

বায়ার্ন ম্যাচের পর নেইমারকে ম্যাকডোনাল্ডে ঘোরাঘুরি ও পোকার খেলতে দেখা গিয়েছিল। এরপরই মূলত এমবাপের মন্তব্য নেইমারের জন্য এমন আলোচনার হালে পানি পেয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেগালতিয়েরনেইমারপিএসজিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬

এখনই থামছে না উয়েফা, ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT