চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসেই পিএসজির জয়ের নায়ক মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ জয়ের পর পিএসজির জার্সিতে গতকাল প্রথম মাঠে নেমেছেন লিওনেল মেসি। দেখিয়েছেন চিরচেনা সেই নৈপুণ্য। অ্যাঙ্গার্সের জালে পাঠিয়েছেন গোল। পার্ক ডে প্রিন্সেসে জয়ের দিনে পিএসজির নায়ক বিশ্বকাপ জয়ী মহাতারকা।

ম্যাচটি ছিল ২০২৩ সালে ক্লাবের হয়ে মেসির প্রথম মাঠে নামা। পেয়েছেন বছরের প্রথম গোল। গড়েছেন অনন্য কৃতি। ২০০৫ সাল থেকে টানা ১৮ বছর লিগে অন্তত একটি গোল করার মাইলফলক ছুঁয়েছেন মহাতারকা ফরোয়ার্ড।

বুধবার বাংলাদেশ সময় রাত ২ টায় মাঠে নামে অ্যাঙ্গার্স ও পিএসজি। নিষেধাজ্ঞা কাটিয়ে মেসির সঙ্গী হয়ে এদিন মাঠে ফেরেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ম্যাচ শুরুর ৫ মিনিটে নর্দি মুকিয়েলের বাড়ানো বলকে অতিথি দলের জালে বল পাঠিয়ে স্বাগতিকদের এগিয়ে নেন হুগো একিতিকে। ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফরাসি জায়ান্টরা।

ম্যাচের ৭২ মিনিটে অ্যাঙ্গার্সের ডি বক্সে আবারও বল বাড়িয়ে দেন নর্দি মুকিয়েল। এবার মেসির উদ্দেশ্যে। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হননি মেসি। অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গোলটির বৈধতা দেয়। পিএসজি এগিয়ে যায় ২-০ গোলে। আলবিসেলেস্তে তারকা পেয়ে যান মৌসুমের ১৩তম ক্লাব গোল।

মেসি-নেইমারদের জয়ের দিনে রাতে দলে ছিলেন না কাইলিয়ান এমবাপে। ব্যক্তিগত ছুটিতে ফরাসি তারকা বর্তমানে আছেন নিউইয়র্কে।

এই জয়ের সুবাদে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে লেন্স।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনেইমারপিএসজিমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩

জুলাই ৪, ২০২৬

হেরেও কোটি মানুষের হৃদয় জিতেছে ‘পিপলস চ্যাম্পিয়ন’ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান

জুলাই ৪, ২০২৬

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT