চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোলেও জয় পায়নি মিয়ামি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ন্যাশভিলের বিপক্ষে হ্যাটট্রিক করে মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুম শেষ করেছিলেন লিওনেল মেসি। পরে তিন ম্যাচের প্লে-অফের প্রথম ম্যাচেও জোড়া গোলের দেখা পান বিশ্বজয়ী। জয়ও পেয়েছিল তার দল ইন্টার মিয়ামি। প্লে-অফের দ্বিতীয়টিতে মেসি জালের দেখা পেলেও শেষপর্যন্ত জয়ে মাঠ ছাড়তে পারেনি হাভিয়ের মাশ্চেরানোর দল।

ন্যাশভিলের মাঠ জিওডিস পার্কে রোববার ভোরে স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে মিয়ামি। এমএলএস কাপের প্লে-অফে প্রতিটি দল একই প্রতিপক্ষের সঙ্গে তিনটি করে ম্যাচ খেলছে। দুই ম্যাচ শেষে যাতে ১-১ সমতায় রয়েছে মিয়ামি ও ন্যাশভিল। তৃতীয় ও শেষ ম্যাচে আগামী শনিবার বাঁচামরার লড়াই।

ন্যাশভিলের মাঠে ম্যাচজুড়ে ৬১ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১০টি শট নেয় মিয়ামি। যার মধ্যে লক্ষ্যে ছিল কেবল চারটি। বিপরীতে ন্যাশভিলের গোলের জন্য নেয়া ১০ শটের মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলা উপহার দেয় ন্যাশভিল। প্রথমার্ধেই তারা জোড়া গোল করে মিয়ামিকে কোণঠাসা করে ফেলে। নয় মিনিটে পেলান্টি থেকে গোল করে লিড এনে দেন সায়ম সুরিজ। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ফুটবলার জশ বাউয়ার। দ্বিতীয়ার্ধের ৯০ মিনিটে ব্যবধান কমান মেসি, ততক্ষণে প্রায় নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। শেষপর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএলএসন্যাশভিলমাশ্চেরানোমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০, দুই সন্দেহভাজন আটক

পরবর্তী

একইরাতে গোল পেলেন বাবা ও ছেলে রোনালদো

পরবর্তী
রোনালদো এবং রোনালদো জুনিয়র

একইরাতে গোল পেলেন বাবা ও ছেলে রোনালদো

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক আজ

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT