চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতীর্থ-বন্ধু মাশ্চেরানোর কোচিংয়ে অনুশীলনে মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও তার সতীর্থরা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কোচের অধীনে বছর শুরু করতে চলেছে ইন্টার মিয়ামি। নভেম্বরের শেষদিকে মিয়ামির কোচের দায়িত্ব নেন লিওনেল মেসির সাবেক সতীর্থ-বন্ধু আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের মাশ্চেরানো। দুজনের পথচলা এখন গুরু-শিষ্যের। বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ মাশ্চেরানোর অধীনে মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসরা প্রথম ম্যাচ খেলবেন ১৯ জানুয়ারি।

২০২৪ সালে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতে মিয়ামিতেও সাফল্য পেয়েছেন মেসি। নতুন বছরে ইন্টার মিয়ামি মেজর লিগ সকার, লিগ কাপ, কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপ ছাড়াও ফিফা ক্লাব বিশ্বকাপ খেলবে। সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে মাশ্চেরানোর দল।

লম্বা ছুটি শেষে আর্জেন্টিনা থেকে ইন্টার মিয়ামিতে ফিরেছেন লিওনেল মেসি। নতুন বছরের মিয়ামি দুটি অনুশীলন পর্ব শেষ করলেও মাশ্চেরানোর অধীনে মেসি-সুয়ারেজরা অনুশীলন শুরু করেছেন সোমবার।

Banglabid

৪০ বর্ষী আর্জেন্টাইন কোচ মাশ্চেরানো বলেছেন, ‘শনিবার মেডিকেল পরীক্ষা দিয়ে আমরা অনুশীলন শুরু করেছি। গতকাল থেকে দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছি। অনুভূতি খুবই ভালো। ছুটি কাটিয়ে ফিরে দলের সবাই খুশি।’

১৯ জানুয়ারী নেভাদার লাস ভেগাসে ক্লাব আমেরিকার বিপক্ষে প্রথম প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে মেজর লিগ সকারের মিয়ামি। নিয়মিত গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার এবং মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাশ্চিকে দলে পাচ্ছেন না মাশ্চেরানো। জানুয়ারির ক্যাম্পের জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় দলের সাথে থাকবেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশ্চেরানোমিয়ামিমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
ছবি: বিবিসি।

পুরনো বইয়ের বিক্রি তুঙ্গে, এর কারণ কি এআই?

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT