চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোলে শেষ ষোলোর পথে মিয়ামি

কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

কানসাস সিটিতে ইন্টার মিয়ামি ও স্পোর্টিং কানসাস সিটির ম্যাচটি হওয়ার কথা ছিল বুধবার। প্রচণ্ড তুষারঝড়ের কারণে ম্যাচ ২৪ ঘণ্টা পিছিয়ে হল বৃহস্পতিবার। ম্যাচের দিনও ছিল প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়া। প্রতিকূল পরিবেশে শুরু হওয়া কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে জয় দিয়ে শুরু করেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি।

চিলড্রেনস মার্সি পার্কে বৃহস্পতিবার সকালে কানসাস সিটিকে প্রথম লেগে ১-০তে হারিয়েছে লিওনেল মেসির দল। জয়সূচক একমাত্র গোলটি কিংবদন্তি মেসির। ২৬ ফেব্রুয়ারি ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ফিরতি লেগে মিয়ামি আবার মুখোমুখি হবে স্পোর্টিং কানসাসের।

দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকা দলটি পা রাখবে শেষ ষোলোয়। সেখানে জ্যামাইকান ক্লাব ক্যাভালির বিপক্ষে লড়বে তারা।

বল দখলের লড়াইয়ে ৬০ শতাংশ সময় মিয়ামি দাপট দেখিয়েছে। গোলের জন্য ৯টি শট নিয়ে কেবল একটি লক্ষ্যে রাখতে পারে হাভিয়ের মাশ্চেরানোর দল। বিপরীতে কানসাস সিটির ৭ শটের মধ্যে ৩টি লক্ষ্যে ছিল।

মিয়ামির মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম শুরু হবে আগামী শনিবার, ঘরের মাঠে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে। একইদিনে কানসাস খেলবে অস্টিন এফসির মাঠে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএলএসকনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপকানসাস সিটিমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মোসাদ্দেককে সঠিক সময়ে নেয়া হয়েছে: মিরাজ

জুন ৮, ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাজ্যের

জুন ৮, ২০২৬

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

জুন ৮, ২০২৬

মিরপুরে অজিদের বিপক্ষেও স্পোর্টিং উইকেট, যা বললেন মিরাজ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT