চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিবিহীন পিএসজির জয়ে ‘সক্রিয়’ ছিল অন্যরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ০৮, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

শৃঙ্খলা ভাঙার দায়ে দুসপ্তাহের জন্য দলে নেই বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমিও ছিলেন না। চোটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের মৌসুম শেষ হয়ে গেছে আরও আগেই। এমন বাস্তবতায় কাইলিয়ান এমবাপেদের দৃঢ়তায় জয় তুলেছে পিএসজি। অন্যরা সক্রিয় ছিলেন বলেই জয় সম্ভব হয়েছে, মনে করেন কোচ ক্রিস্তোফ গালতিয়ের।

ট্রয়েসের মাঠে রোববার রাতে লিগ ওয়ানে ৩-১ গোলে জিতেছে পিএসজি। অষ্টম মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় দলটি। মৌসুমে এটি এমবাপের ২৪তম গোল। লিওঁ ফরোয়ার্ড আলেক্সান্ডার ল্যাকাজেত্তে সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপে।

ম্যাচের ৫৯ মিনিটে পিএসজি ব্যবধান দ্বিগুণ করে। পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহার গোলে। ৮৩ মিনিটে ট্রয়েসের হয়ে ব‍্যবধান কমিয়ে খেলা জমিয়ে তোলেন জাভিয়ে শাভালেরিন। তিন মিনিট পর মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজের গোলে শেষপর্যন্ত দুর্দান্ত জয়েই মাঠ ছাড়ে গালতিয়েরের দল।

মাঠে ও মাঠের বাইরে বাজে সময় পার করা পিএসজির জন্য জয়টি ছিল খুব গুরুত্বপূর্ণ। বোঝা গেল ফরাসি ক্লাবটির কোচের কথাতেই। ম্যাচ শেষে গালতিয়ের বলেছেন, ‘এই জয় পয়েন্ট টেবিলের জন্য গুরুত্বপূর্ণ। লেন্স-মার্শেই দুর্দান্ত খেলছে, যে কারণে আমাদের এই লিড নেয়াটা খুব জরুরি ছিল।’

আগের ম্যাচে লরিয়েন্টের বিপক্ষে হারে পিএসজি। পরে মেসির সঙ্গে নিষেধাজ্ঞার ঘটনা। মাঠের খেলা থেকে পিএসজির মনোযোগ সরে যাওয়ার যে শঙ্কা ছিল তা কাটিয়ে উঠেছে টেবিলের ১৯তম দল ট্রয়েসকে হারিয়ে।

৫৬ বর্ষী কোচ বলেছেন, ‘দলটি যেভাবে নিজেদের প্রকাশ করেছে, সবদিক থেকে তারা দারুণ করেছে। তাছাড়া খেলোয়াড়রা খুবই সক্রিয় ছিল। বল দখল ও লড়াইয়ে দুর্দান্ত ছিল। খেলোয়াড়রা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলেছে, দলে অনেক খেলোয়াড়ের অনুপস্থিতিতে সবাই বহুমুখী পারফরম্যান্স করেছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেগালতিয়েরনেইমারপিএসজিমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT