চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির ১০০০, এমবাপের ২০১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

লিগ ওয়ানে নঁতেকে উড়িয়ে টানা দুই জয় তুলেছে পিএসজি। কাইলিয়ান এমবাপের রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস গড়েছেন লিওনেল মেসিও। ক্লাব ক্যারিয়ারে সম্মিলিতভাবে গোল এবং সহায়তায় ১০০০-এর মাইলফলক ছুঁয়েছেন ৩৫ বর্ষী মহাতারকা। ফরাসি তারকা এমবাপে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ (২০১) গোলটি করেছেন।

ঘরের মাঠে শনিবার রাতে নঁতের বিপক্ষে শুরুতেই দলকে এগিয়ে দেন বিশ্বকাপজয়ী মেসি। চলতি আসরে তার ১৩ নম্বর লিগ গোল এটি। এর মিনিট পাঁচেক পর প্রতিপক্ষ খেলোয়াড় হাজাম নিজেদের জালেই বল জড়ান, ২-০ গোলে পিছিয়ে পড়ে নঁতে।

বিরতির আগে অবশ্য দুই গোল দিয়ে সমতায় ফেরে নঁতে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন মেসি-এমবাপেরা। ৬০তম মিনিটে ৩-২ গোলে ব্যবধান গড়ে ক্রিস্তোফ গালতিয়েরের দল। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে শেষ গোলটি করে রেকর্ড গড়েন এমবাপে।

মার্শেইয়ের বিপক্ষে গোল করে আগেই এডিনসন কাভানি সঙ্গে যৌথভাবে পিএসজির হয়ে সর্বোচ্চ গোল করার তালিকায় শীর্ষে উঠেছিলেন এমবাপে। এবার ২০১ নম্বর গোলটি করে ২৪ বর্ষী ফরাসি তারকা টপকে গেলেন উরুগুইয়ান স্ট্রাইকারকে।

দুর্দান্ত ছন্দে থাকা এমবাপে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছেন ৩০টি। আর অন্যকে দিয়ে গোল করিয়েছেন ৮টি। ২০১৭ সালে পিএসজিতে যোগ দেয়ার পর গোলের রেকর্ড গড়ার পাশাপাশি ৪টি লিগ শিরোপা জিতেছেন এমবাপে।

লিগ ওয়ানে ২৬ ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে নঁতে আছে ১৩ নম্বরে। অন্যদিকে এক ম্যাচ কম খেলে মার্শেই ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কেপ ভার্দের বিপক্ষে এক ‘কঠিন’ ম্যাচ হবে আর্জেন্টিনার

জুলাই ৩, ২০২৬

৪ হাজার কোটি টাকার ইনজেকশন: বরাদ্দ বাড়ছে, তবু কেন সুস্থ হচ্ছে না স্বাস্থ্যখাত?

জুলাই ৩, ২০২৬

‘জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গে থাকতে চাই’

জুলাই ৩, ২০২৬

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিচ্ছেন শতাধিক দেশের প্রতিনিধিদল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT