চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-এমবাপের সাথে বর্ষসেরার দৌড়ে বিশ্বজয়ী আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৩ এর জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। স্থান পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের ফরোয়ার্ড লিওনেল মেসি ও তার ক্লাব সতীর্থ ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। পুরোবছরে সব অঙ্গনের অ্যাথলেটদের কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে লরিয়াস স্পোর্টস ফর গুড ফাউন্ডেশন পুরস্কার দিয়ে থাকে।

পুরস্কারের সাত ক্যাটাগরির ছয়টি বিষয়ে মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছে। ক্যাটাগরিগুলো হল- স্পোর্টসম্যান অব দ্য ইয়ার, স্পোর্টসওম্যান অব দ্য ইয়ার, ব্রেকথ্রু অব দ্য ইয়ার, টিম অব দ্য ইয়ার, স্পোর্টস ফর গুড, স্পোর্টসপার্সন উইথ এ ডিসাবিলিটি এবং কামব্যাক অব দ্য ইয়ার।

স্পোর্টসম্যান অব দ্য ইয়ারের তালিকায় রয়েছেন ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়া লিওনেল আন্দ্রেস মেসি। কাতার বিশ্বকাপে তার সাতটি গোল ও তিনটি অ্যাসিস্ট রয়েছে। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে জিতেছেন গোল্ডেন বলও। তার আগে কেউই বিশ্বকাপে দুবার গোল্ডেন বল জিততে পারেননি। ২০২০ সালে এ পুরস্কার একবার জিতলেও তা ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনের সঙ্গে ভাগ করতে হয়েছিল মেসিকে।

মেসির সাথে বর্ষসেরার দৌড়ে রয়েছেন ক্লাব সতীর্থ কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা কাইলিয়ান এমবাপে। মেসিদের কাছে হেরে পরপর দুবার বিশ্বকাপ জেতার স্বপ্নভঙ্গ হলেও ফাইনালে হ্যাটট্রিক করে আলো কাড়েন এমবাপে। আট গোল করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, পেয়েছেন গোল্ডেন বুটও।

‘মেসির বছরের পর বছর সর্বোচ্চ মানের পারফর্ম করতে পারার দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। মাঝে মাঝে এটা করা বেশ কঠিন। বড় মঞ্চে এটা করা সহজ, কিন্তু বছরের পর সেটা ধরে রাখা অপ্রত্যাশিত।’ মনোনীত হওয়ার পর মেসিতে মন্ত্রমুগ্ধ পর্তুগিজ তারকা লুইস ফিগো বলেছেন এভাবেই।

লরিয়াস ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার তালিকায় স্থান পেয়েছে ১৯৮৬ সালের পর আবারও বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরে শুরু করলেও পরে আর ফিরে তাকাতে হয়নি আলবিসেলেস্তেদের। এ তালিকায় রয়েছে গতবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাএমবাপেকাতার বিশ্বকাপ-2022ফর্মুলা ওয়ানফ্রান্সমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT