চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির চোট, এমআরআই রিপোর্ট নিয়ে যা বলছে মিয়ামি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মেসি চোটের কারণে অনুশীলনে অংশ নিচ্ছেন না, এমআরআই রিপোর্টের অপেক্ষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

আটালান্টা ইউনাইটেডের হয়ে সবশেষ মাঠে নামা আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি চোট পেয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গেছেন। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে মেসিকে ছাড়াই খেলবে কাতার বিশ্বকাপজয়ী দলটি। সোমবার করা মেসির চোটের এমআরআই রিপোর্ট প্রকাশ করেছে তার ক্লাব ইন্টার মিয়ামি।

মেসির করা এমআরআই প্রতিবেদন নিয়ে ইন্টার মিয়ামি বলছে, ‘আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে গতরাতের ম্যাচে মেসির অ্যাডাক্টর চোটে অস্বস্তির পরিমাণ কতটা ছিল তা নির্ধারণের জন্য সকালে এমআরআই করা হয়। পরীক্ষার ফলাফলে পেশীতে স্বল্প মাত্রার আঘাত পাওয়া গেছে। তার চিকিৎসার অগ্রগতি এবং প্রতিক্রিয়া প্রতিযোগিতায় তাকে পাওয়ার বিষয়টি ঠিক করবে।’

মেসির উপর চাপ কমিয়ে আনতে বিগত কয়েকটি ম্যাচে খেলানো হয়নি। তারপরও ৩৭ বর্ষী মহাতারকা পেশিতে টান অনুভব করেছেন। মেসিকে গত ম্যাচে খেলানো নিয়ে ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেছেন, ‘মেসির উপর যে চাপ আছে তা কমানোর জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা কাজ করেনি। সর্বোত্তম উপায়ে সেটা করার চেষ্টা করেছিলাম।’

‘সৌভাগ্যবশত, আমরা তার চোটে পড়া থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি এবং সেটা বড় বিপদে পরিণত হয়নি। সে ভালো বোধ করায় গত ম্যাচে কিছুটা সময় মাঠে নামানো হয়েছিল। এ নিয়ে লুকোচুরির কিছু নেই।’

মাশ্চেরানো আরও জানিয়েছেন, ইন্টার মিয়ামির ডাক্তাররা আর্জেন্টাইন জাতীয় দলের ডাক্তারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। পরিকল্পনা অনুযায়ী তারা মেসির অবস্থা পর্যবেক্ষণ করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিয়ামিউরুগুয়েব্রাজিলমাশ্চেরানোমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT