চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বমঞ্চে এমএলএসকে ‘বদলে’ দিচ্ছেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি যোগ দেয়ার পর অন্য উচ্চতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার। তাকে নিয়ে উন্মাদনা কমেনি এখনও। ইন্টার মিয়ামি মহাতারকাকে দেখতে শিকাগো ফায়ারের স্টেডিয়ামে এসেছিলেন ৬২ হাজার ৩৫৮ জন দর্শক। শিকাগোর ইতিহাসে এতবেশি দর্শক আগে আসেনি কোনো ম্যাচে। মেসির থাকায় লিগটি আরও উন্নতি করবে, মনে করছেন মিয়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো।

মেজর লিগ সকারের ম্যাচে শিকাগোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মিয়ামি। দ্বিতীয়ার্ধে দারুণ কিছু সুযোগ তৈরি করেন মেসি। সাফল্য আসেনি একটিতেও। ৬৩ ও ৮৫ মিনিটে ক্রসবারে লেগে ফেরত আসে আর্জেন্টাইন মহাতারকার দুটি শট। ৮৬ মিনিটে অফসাইডে বাতিল হয় লুইস সুয়ারেজের গোল।

ম্যাচ শেষে মেসি প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ মাশ্চেরানো বলেছেন, ‘আরও দুই মৌসুম মেসি এখানে থাকবেন। বিশ্ব এখন এমএলএসকে একভাবে দেখছে, আশা করি এসময়ের মধ্যে এখানে আরও পরিবর্তন আসবে এবং অন্যভাবে দেখবে। এমএলএসকে বিশ্ব কীভাবে দেখছে সেটি বদলে দিচ্ছেন মেসি। এতে কোনো সন্দেহ নেই। শেষপর্যন্ত, আমরা এমন একজন খেলোয়াড়ের কথা বলছি যিনি এসমস্ত অর্জন করতে সক্ষম। এই জাতীয় লিগকে সর্বাধিক মানুষের কাছে পৌঁছে দিতে যা খুব গুরুত্বপূর্ণ।’

‘আজ মাঠে আমরা এমনকিছুই দেখতে পেয়েছি। এটি তার তৈরি করা অনেকগুলোর মধ্যে একটি উদাহরণ। লোকেরা তাকে দেখতে এসেছিল, এটাই বাস্তবতা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাএমএলএসমাশ্চেরানোমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীসহ ১১ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুন ১৩, ২০২৬

‘অর্ধেক খালি’ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী, চলছে সমালোচনা

জুন ১৩, ২০২৬

চোট সেরে উঠেছেন মার্টিনেজ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই

জুন ১৩, ২০২৬

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক

জুন ১৩, ২০২৬

যে কারণে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে নেই ট্রাম্প

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT