ফুটবল

ম্যারাডোনা যদি আমার হাতে শিরোপা তুলে দিতেন

আর্জেন্টিনা ফুটবল তারকা লিওনেল মেসি ও মারাদোনা সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল তারকা লিওনেল মেসি ও মারাদোনা একসাথে সাক্ষাৎ করেন, ফুটবল প্রেমীদের জন্য বিশেষ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেসিদের বিশ্বকাপ শিরোপা জয় দেখে যেতে পারেননি ডিয়েগো ম্যারাডোনা। ২০২০ সালের নভেম্বরে মারা যাওয়া কিংবদন্তির থাকার সুযোগ ছিল না কাতার বিশ্বকাপের গ্যালারি-শিরোপামঞ্চে। মহাতারকার অনুপস্থিতির সেই আক্ষেপটা আছে আলবিসেলেস্তেদের। অনুপস্থিতি অনুভব করেছেন লিওনেল মেসিও। বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘তিনি যদি সেখানে থাকতেন।’

আর্জেন্টিনার এক রেডিওতে সাক্ষাৎকারে অনেক বিষয়েই বলেছেন মেসি। ম্যারাডোনার অনুপস্থিতি স্মরণ করে বলেছেন, ‘তিনি যদি সেখানে থাকতেন, যদি আমার হাতে শিরোপা তুলে দিতেন। অন্তত তিনি সবকিছু দেখতেন, আমরা পেরেছি। জাতীয় দলের প্রতি তার প্রবল ভালোবাসা ছিল। তিনি এমনকিছুই চেয়েছেন। ওই ছবিটা দারুণ হতো।’

‘উপর থেকে তিনি এবং যারা আমাকে ভালোবাসেন, আমার ভালো চাইতেন, তারা সবকিছুর জন্য শক্তি জুগিয়েছেন। গানটি সারাবিশ্বকে আলোড়িত করেছিল, আর আমাকে অনুপ্রেরণা জুগিয়েছিল।’

‘দ্য ল্যান্ড অব ডিয়েগো অ্যান্ড লিওনেল’ গানের কথা স্মরণ করেছেন মেসি। জয়ের পর গ্যালারিতে থাকা সমর্থকদের সঙ্গে সতীর্থদের নিয়ে গানটি গাইতেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

‘গানটা খুব ভালো। বিশ্বকাপের আগে বলেছিলাম, এই গান আমার খুব পছন্দ হয়েছে। তবে তখন সেটা ভাইরাল হয়নি। ধীরে ধীরে লোকজন এটা আরও বেশি করে গাইতে শুরু করে। সবাই গানের কথাগুলো অনুভব করেছে। শুধু আর্জেন্টাইনরাই নয়, বিশ্বকাপে সবাই আমার সঙ্গে সুর মিলিয়েছে।’

বিষয়:আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ-2022 মেসি ম্যারাডোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…