চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাপোর্তার ডাকে বার্সেলোনায় ফিরছেন না মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ফুটবল মাঠে, ভাবনাচিন্তা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এজন্য ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা ব্যক্তিগত আমন্ত্রণ পাঠিয়েছেন বিশ্বজয়ী ও ক্লাবটির কিংবদন্তি সাবেক লিওনেল মেসিকে। তবে বার্সার উদযাপনে আসা হচ্ছে না মেসির।

সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভোর খবর, ‘মেসি বলেছেন ন্যু ক্যাম্পে কোনো একদিন তার পরিবারসহ ফেরার ইচ্ছা আছে। কিন্তু ১২৫ বর্ষপূতি উদযাপনে যাওয়া হচ্ছে না। তবে তার সবসময় মনে হয় তিনি বার্সেলোনায়ই আছেন।’

মেসি সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমাদের শহর এবং কাতালুনিয়া ছেড়ে যেতে হয়েছিল আমাদের। কিন্তু আমার সন্তানরা কাতালান এবং আমি সারাজীবন সেখানেই বসবাস করেছি। মনে করি আমি বার্সেলোনায় আছি এবং আমরা ভবিষ্যতে আবার সেখানে বসবাস করতে চলেছি। আমাদের সন্তান, স্ত্রী এবং আমি বার্সেলোনার জীবন অনুভব করি, আমরা সেখানে অনেককিছু রেখে এসেছি।’

কাতালুনিয়ান রেডিওর তথ্য, লাপোর্তা ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্রান তেত্রে দেল লিসিউ থিয়েটারে মেসিকে দেখতে চান। বার্সার কিংবদন্তি সাবেকদের মধ্যে জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা এবং কোচ পেপ গার্দিওলাসহ অনেকে উপস্থিত থাকবেন। ক্লাব ছাড়ার পর প্রথমবার বিশ্বজয়ী মেসির সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা জেগেছিল।

২০০০ সালে ১৩ বছর বয়সে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দিয়েছিলেন মেসি। চার বছর পর ২০০৪ সালে কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে বার্সার মূল দলে অভিষেক হয়। দ্রুত সময়ের মধ্যে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা করেন। ২০২১ সালে ক্লাবটির সাথে সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাব পিএসজি ঘুরে এখন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিয়ামিপিএসজিবার্সেলোনামেসিলাপোর্তালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নোলানের ‘দ্য ওডিসি’ এখন বিলিয়ন ডলারের সিনেমা!

আগস্ট ৮, ২০২৬

সর্বত্র আলোচনায় ‘মুসাফির ক্যাফে’, কী আছে এই সিরিজে?

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT