ফুটবল

মিয়ামিতে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবেন মেসি

Lionel Messi greeting fans at a stadium during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

Lionel Messi in a black sports jacket, smiling and reaching out to fans in a stadium setting. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি জোর দিয়েই বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে চুক্তির সিদ্ধান্তে ‘সন্তুষ্ট’ তিনি। ক্লাবে সর্বোচ্চ পারফরম্যান্স দেখানোর প্রতিশ্রুতিও দিয়েছেন ৩৬ বর্ষী মহাতারকা।

ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে চুক্তি শেষে ফ্রি-এজেন্ট হওয়ার আগ থেকে মেসিকে ক্লাবে টানতে নানারকম চেষ্টা শুরু করে সাবেক ক্লাব বার্সেলোনা। দৌড়ে কম যায়নি সৌদি প্রো লিগের দল আল হিলাল। দৌড়ে মিয়ামিও ছিল।

সব ছাপিয়ে ইন্টার মিয়ামিতে বেছে নিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। সেখানে আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক কোচ জেরার্ড মার্টিনোর অধীনে খেলবেন এবং জোর দিচ্ছেন সর্বোচ্চ স্তরের পারফর্ম করার জন্য সবকিছু করতে।

আর্জেন্টিনার রাষ্ট্রীয় টেলিভিশনে মেসি বলেছেন, ‘আমার মানসিকতায় এবং আমার মাথার মধ্যে কোনো পরিবর্তন আসবে না এবং যেখানেই থাকি না কেনো, সর্বোচ্চ স্তরের পারফর্ম করার জন্য আমার এবং ক্লাবের জন্য সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব।’

‘আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমরা সন্তুষ্ট। এই নতুন চ্যালেঞ্জ, এ পরিবর্তনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এবং মুখিয়ে আছি।’

রোববার আনুষ্ঠানিকভাবে মেসিকে পরিচয় করিয়ে দেবে মিয়ামি। যেজন্য পরিবারসহ মিয়ামির লডারডেলে পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা।

বিষয়:আর্জেন্টিনা আল হিলাল এমএলএস পিএসজি বার্সেলোনা মিয়ামি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…