চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেজর লিগ ইউরোপের শীর্ষ লিগগুলোর চেয়ে তেমন পিছিয়ে নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

‘আমি মনে করি এখানে ফুটবল এগিয়ে যাওয়ার সবরকম সুযোগ রয়েছে। এই উন্নতি অনেকটা লিগের উপর নির্ভর করে। লিগের উন্নতির জন্য এটাই আদর্শ মুহূর্ত। সামনে ২০২৪ কোপা আমেরিকা ও ২০২৬ বিশ্বকাপের মতো দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা এই দেশেই হবে।’

মেজর লিগ সকার (এমএলএস) ইউরোপের শীর্ষ লিগের স্তরে না গেলেও সেটি খুব বেশি পিছিয়ে নেই, দাবি করে কথাগুলো বলেছেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী মহাতারকা বৃহস্পতিবার সাক্ষাৎকারে এমন মনোভাব তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রের ফুটবল নিয়ে এলএম টেনের ভাষ্য, ‘এখানকার লিগের বড় লাফ দেয়ার এবং বেড়ে ওঠার সময় এসেছে। এই দেশে শীর্ষস্তরের ফুটবল দেখার জন্য কাঠামোসহ সবকিছুই রয়েছে।’

ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে ৬ ম্যাচ খেলে ৯ গোলের দেখা পেয়েছেন মেসি। তার মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে গতবছর থেকে ফুটবল নিয়ে আগ্রহ অনেক বেড়েছে। লিগের খেলাগুলো হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

‘মেজর লিগ সকার একটি প্রতিযোগিতামূলক লিগ, যেখানে যেকেউ জিততে পারে। এখানে হোম টিম শক্তিশালী এবং তাদের বিপক্ষে জেতা কঠিন।’

ফ্রি-এজেন্ট হিসেবে গত জুলাইয়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। মাঠের পারফরম্যান্সে নিজের ঝলক দেখিয়ে চলেছেন। লিগস কাপে আগে কখনও দ্বিতীয় রাউন্ড পার করতে না পারা মিয়ামি পৌঁছে গেছে ফাইনালে।

Reneta

সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ফাইনাল প্রসঙ্গে বলেছেন, ‘এটা সমর্থকদের জন্য ও ক্লাবের জন্য অবিশ্বাস্য হবে। আমরা এমন মানুষদের জন্য ফাইনাল খেলতে যাচ্ছি, যারা প্রতিদিন আমাদের অনুশীলন দেখতে পায় না। প্রতিদ্বন্দ্বিতা করতে এবং শিরোপা জয়ের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। কারণ আমি জানি যে আমরা সক্ষম। দলের অনেক উন্নতি হয়েছে, বিশেষ করে কোচ মার্টিনোর আগমনের পর থেকে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিয়ামিএমএলএসমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিবেশবান্ধব উৎপাদনে আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

জুন ১৩, ২০২৬

ব্রাজিল-মরক্কো লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৩, ২০২৬

ফায়ার সার্ভিস অফিসে নারীর সঙ্গে কর্মকর্তার নাচ-গানের ভিডিও ভাইরাল

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুত ও তৈরি: আনচেলত্তি

জুন ১৩, ২০২৬

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT