চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে মিয়ামির জার্সিতে অদ্ভুত লাগছে বার্সা সভাপতির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি পিএসজি অধ্যায় শেষের পর বার্সেলোনায় ফিরবেন বলে আলোচনা এগিয়েছিল বহুদূর। আর্জেন্টাইন মহাতারকা শেষঅবধি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিকে বেছে নিয়েছেন। দুটি ম্যাচ খেলে তিন গোল করে মাঠ মাতাতে শুরু করেছেন।

মেজর লিগ সকারের ক্লাবে বিশ্বজয়ী কিংবদন্তি যোগ দেয়ার পর শুভ কামনা জানিয়েছিল বার্সা। এবার ভিন্ন রকম এক মন্তব্য করলেন কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। বলেছেন, এক অদ্ভুত অনুভূতির কথা।

‘এটা অদ্ভুত এক অনুভূতি। আমরা মেসিকে বার্সেলোনার হিসেবেই চিনি। আমি মনে করি যে বেশিরভাগ সমর্থকই মেসিকে এভাবেই দেখেন। কারণ তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই বার্সেলোনায় কেটেছে।’

‘তবে আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি। তার জন্য মঙ্গল কামনা করি। আমরা নিজেদের খেলোয়াড়দের জন্য সেরাটাই চাই। তিনি ১৪ বছর বয়সে বার্সেলোনায় এসেছিলেন এবং আমাদের সঙ্গে ২০ বছর কাটিয়েছেন। আশা করি তিনি মিয়ামিতে খুব আনন্দে থাকবেন।’

‘মিয়ামিতে তার জন্য ভিন্ন জায়গা। তার জন্য একটা নতুন লিগ। মেসি লিগের উন্নতিতে সহায়তা করতে পারবেন।’

ক্লাবের আর্থিক সংকটের কারণে ২০২১ সালে ন্যু ক্যাম্প ছাড়তে বাধ্য হন মেসি। পিএসজিতে দুই মৌসুম কাটানোর পর আবারও তার বার্সায় ফেরার সম্ভাবনা জেগেছিল। মহাতারকার প্রত্যাবর্তনের জন্য আর্থিকভাবে চেষ্টা করেছিল বার্সা, এমন খবরও আসে। লা লিগার সঙ্গে চুক্তির মাধ্যমে ৩৬ বর্ষী ফুটবলারকে আনার অনুমোদন মিলেছিল। তবু কেনো শৈশবের ক্লাবে আলবিসেলেস্তেদের মহাতারকার ফেরা হল না সেটিও পরিষ্কার করলেন লাপোর্তা।

Reneta

‘মেসির দলে আসার সম্ভাবনা একদম কাছে চলে এসেছিল। আমাদের আর্থিক ন্যায্যতার পরিস্থিতি তৈরি করতে সময়ের প্রয়োজন ছিল। শেষপর্যন্ত লা লিগার সাথে একটি চুক্তিতে পৌঁছেছিলাম। এটা আমাদের তাকে দলে নেয়ার অনুমোদন দিয়েছিল।’

‘কিন্তু লিও প্যারিসের এমন একটি পরিস্থিতি থেকে এসেছিল, যেখানে তিনি অনেক চাপের ভেতর ছিলেন। তার বাবা আমাকে বলেছিলেন যে, মেসির এমন একটি জায়গা দরকার যেখানে চাপ থাকবে না। এ কারণে বার্সায় আমাদের নায়কের প্রত্যাবর্তন হবে না।’

বার্সায় ক্লাব সতীর্থ হিসেবে সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবাকে পেয়েছিলেন মেসি। মিয়ামিতে বুসকেটস ও আলবা যোগ দেয়ার বিষয়টিকে অনেকেই বার্সার পুনর্মিলনী হিসেবে আখ্যায়িত করছেন। ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে ছয় মাস আগে যোগ দেয়া লুইস সুয়ারেজও যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে আসার ইচ্ছার কথা জানিয়েছেন।

লাপোর্তার ভাষ্য, ‘বুসকেটস এবং জর্ডি আলবার সঙ্গে খেলবে। সম্ভবত লুইস সুয়ারেজও যাবে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থকদের জন্য খুবই আকর্ষণীয় হবে। তাই মিয়ামিতে যাওয়াটাকে প্রাধান্য দিয়েছেন। আমরা তার সিদ্ধান্তের কারণ বুঝতে পেরেছি।’

বার্সেলোনা জার্সিতে ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২ গোল করে গেছেন মেসি। স্প্যানিশ জায়ান্টদের হয়ে চারবার জিতে গেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ১১বার লা লিগা এবং সাতবার ব্যালন ডি’অর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিয়ামিবার্সেলোনামেসিলাপোর্তালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT