চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হংকংয়ের মাঠে খেলার সম্ভাবনা আছে মেসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

প্রাক মৌসুম ম্যাচে ছন্দে নেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। সৌদি আরবে রিয়াদ সিজন কাপে আল হিলাল ও আল নাসেরের বিপক্ষে জয় পায়নি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের দল। শেষ ম্যাচে আল নাসেরের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। যদিও জয়ের দেখা পায়নি এ মহাতারকার দল। তবে হংকং একাদশের বিপক্ষে শুরুর একাদশেই বিশ্বজয়ীকে দেখা যেতে পারে। এমনটাই জানালেন মিয়ামির কোচ টাটা মার্টিনো।

হংকংয়ের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ৬১ বর্ষী মার্টিনো বলেছেন, ‘আমরা চাই লিও যতটা সম্ভব খেলুক। খেলোয়াড়দের মূল্যায়ন করা উচিৎ। আমরা চাই, লিও যত বেশি মিনিট সম্ভব ততটা খেলুক। তবে আগামীকালের অনুশীলনটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে। রোববার সম্ভবত সে খেলবে, এমনটাই আশা করছি।’

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোর স্মৃতি ইন্টার মিয়ামি ভুলেই যেতে চাইবে। এখন পর্যন্ত চার ম্যাচে তারা তিনটিতে হেরেছে, একটিতে ড্র করেছে। প্রথম ম্যাচে এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এফসি ডালাসের কাছে ১-০ গোলে হারে। সৌদি আরবে এসে আল হিলালের বিপক্ষে মেসিরা হারেন ৪-৩ গোলে। আল নাসের তো মিয়ামিকে ৬-০ গোলে উড়িয়েই দিয়েছে।

রোববার হংকং একাদশের বিপক্ষে পরের প্রস্তুতি ম্যাচের আগে মার্টিনো বলেছেন, ‘সৌদি আরবে দলের ফলাফল ও পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। প্রথম খেলায় ভালো প্রতিদ্বন্দ্বিতা করলেও দ্বিতীয়টিতে দলের পারফরম্যান্স খুবই হতাশাজনক ছিল।’

‘অনেকগুলো দিক আছে, যেগুলোতে উন্নতি করতে হবে। আমাদের অপূর্ণতা ছিল, এটা কোনো নির্দিষ্ট জায়গায় নয়। স্পষ্টতই আমরা অনেক গোল হজম করেছি। এখন আসলে খেলোয়াড়দের সেরাটা খুঁজে বের করার চেষ্টা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল হিলালআল-নাসেরএমএলএসটাটা মার্টিনোমেসিলিড স্পোর্টসসৌদি প্রো লিগহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্যোতিদের সামনে দেড়শতাধিক রানের চ্যালেঞ্জ নেদারল্যান্ডসের

মে ৩১, ২০২৬

ভারতে ফলের পানীয় ও কার্বনেটেড পানীয়ের নতুন এইচএস কোড চালু

মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের আহ্বানে আবার আলোচনায় আব্রাহাম চুক্তি

মে ৩১, ২০২৬

পরিবারকে ঘিরেই জেমসের ঈদ আনন্দ

মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

এক মাসে ভারতের শেয়ার বাজার থেকে ৩৩ হাজার কোটি রুপি তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা

মে ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT