ফুটবল

‘মেসির নিষেধাজ্ঞায় আমার মতামত নেয়া হয়নি’

মেসির নিষেধাজ্ঞার পর তার পাশে কোচের সমর্থন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচের সময় মেসি ও কোচের মধ্যে সংবেদনশীল মুহূর্তের ছবি, যেখানে কোচ তাকে সমর্থন দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে মেসির সম্ভাব্য বিচ্ছেদের খবর সবখানে। ১৪ দিনের নিষেধাজ্ঞায় রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ম্যাচে এবং অনুশীলনে অংশ নিতে না পারার পাশাপাশি কেটে নেয়া হবে তার বেতনও। ফরাসি জায়ান্টদের এমন সিদ্ধান্তের কথা নাকি জানতেন না কোচ ক্রিস্তোফ গালতিয়েরই। বলেছেন, ‘মেসির নিষেধাজ্ঞার বিষয়ে আমার মতামত নেয়া হয়নি।’

আগামী রোববার লিগে ট্রয়ে’র বিপক্ষে নামবে পিএসজি। ম্যাচে চোখ রেখে শুক্রবার সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন গালতিয়ের।

‘মেসির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সপ্তাহের শুরুতে মেসিকে নিষিদ্ধ করার বিষয়টি বোর্ড আমাকে জানায়। তারা আমাকে জানালেও এ বিষয়ে মন্তব্য না করা আমার দায়িত্ব ছিল। আমি ক্লাবের বেতন ভোগ করি, এটাই আমার কাজ। মেসিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে আমার হাত নেই। আমাকে শুধু সিদ্ধান্ত জানানো হয়েছে।’

‘আমাদের খারাপ পারফরম্যান্সের সঙ্গে লিওর নিষেধাজ্ঞা যোগ হয়েছে, আমরা এটা আড়াল করতে পারি না। এই সময়টা আমাদের জন্য সুখকর নয়। আমাদের একটা লক্ষ্য অর্জনের ব্যাপার রয়েছে, খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে। আমরা মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ।’

দলের হয়ে মেসি খেলবেন কিনা- প্রশ্নে পিএসজি কোচ বলেছেন, ‘লিও কখন ফিরে আসবে তা আমরা দেখব। আমরা দেখব কী হয়। স্পষ্টতই লিওর সাথে আলোচনা হবে। কারণ ক্লাব এখনও তাকে গুরুত্বপূর্ণ মনে করে।’

বিষয়:গালতিয়ের পিএসজি লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…