চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে মেসিকে উড়িয়ে দেয়ার হুমকি, পুলিশের ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে লক্ষ্য করে একাধিক সন্ত্রাসী হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে পুলিশের ফাঁস হওয়া একটি নথিতে । সেখানে উঠে এসেছে মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার হুমকির কথা। এমনকি স্টেডিয়ামে বিস্ফোরক ও অস্ত্র নিয়ে হামলার কথিত পরিকল্পনা এবং খেলোয়াড়দের অনুসরণসহ একাধিক নিরাপত্তা-ঝুঁকির বিষয়ও উল্লেখ আছে।

গোল ডটকম জানিয়েছে, স্প্যানিশ সংবাদমাধ্যম ইনফরমেশন এস-এর বরাতে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। ইনফরমেশন এস-এর হাতে আসা ওই নথিতে এসব উল্লেখ আছে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়, রেফারি ও অন্যান্য কর্মকর্তাদের লক্ষ্য করে বোমা হামলার হুমকি, স্টকিং এবং অনলাইন হয়রানির বেশ কয়েকটি ঘটনা নথিভুক্ত করা হয়। এসব হুমকি মোকাবিলায় এফবিআই ও আইপিসিসি-এর নেতৃত্বে একটি যৌথ নিরাপত্তা নেটওয়ার্ক কাজ করেছিল। তাদের ফাঁস হওয়া নথিতে উঠে এসেছে এমন।

Banglabid

ফাঁস হওয়া নথিতে সবচেয়ে উদ্বেগজনক ঘটনাগুলোর একটি হিসেবে মেসিকে লক্ষ্য করে কথিত আত্মঘাতী হামলার হুমকির কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশ্যে মেসিকে হত্যার উদ্দেশ্যে আটলান্টা স্টেডিয়ামে আত্মঘাতী হামলা চালানোর কথা জানান। তিনি শরীরে চারটি বোমা বেঁধে স্টেডিয়ামে প্রবেশ করে মেসিকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে উল্লেখ করা হয়েছে।

মেসিকে ঘিরে আরেকটি ঘটনায় ডালাস বিমানবন্দরে করা একটি ফোনকলের কথাও উঠে এসেছে পুলিশের নথিতে। বলা হয়েছে- ফোনকারী দাবি করেন, তিনি আরও দুজনকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন এবং তাদের কাছে ঘরে তৈরি বোমা ও একটি এআর-১৫ রাইফেল রয়েছে। ফোনে পুলিশ কর্মকর্তা ও ফুটবলারদের লক্ষ্য করার কথা বলা হয়। ওই হুমকিতে মেসির নামও উল্লেখ করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

শুধু মেসি নন, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও বিশ্বকাপ চলাকালে একাধিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার মুখোমুখি হতে হয়েছিল। নথি অনুযায়ী, ১৪ জুন এক ফিফা কর্মী কর্তৃপক্ষকে সতর্ক করেন। তার নজরে আসে, এক সন্দেহভাজন ব্যক্তি রোনালদোর থাকার জায়গা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। এরপর টরন্টো, হিউস্টন ও মিয়ামিতেও রোনালদোকে ঘিরে একই ধরনের নিরাপত্তা উদ্বেগের ঘটনা ঘটেছিল।

Reneta

বিশ্বকাপের খেলোয়াড়দের পাশাপাশি রেফারিরাও অনলাইন হুমকির শিকার হয়েছেন। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিশ্বকাপ চলাকালে হোয়াটসঅ্যাপে প্রায় ৬ হাজার হুমকিমূলক বার্তা পেয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা বিশ্বকাপ-২০২৬মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT