চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লোসাকে ছাড়িয়ে শীর্ষে মেসি, গোলের রাজা হওয়ার রাতে আরও যত কীর্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ পূর্বাহ্ণ ২৩, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

অস্ট্রিয়া ম্যাচে নামার আগে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিতে লিওনেল মেসির প্রয়োজন ছিল মাত্র ১টি গোল। ডালাসে ম্যাচের অষ্টম মিনিটেই সেই কাঙ্ক্ষিত সুযোগটি ধরা দিয়েছিল তার সামনে। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় অপেক্ষা বাড়ে আর্জেন্টাইন অধিনায়কের। অপেক্ষা দীর্ঘ হলেও রাতটি পুরোপুরি নিজের করে নিয়েছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতে নকআউটপর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দুটি গোলই করেছেন লিওনেল মেসি। শুধু রেকর্ড গোলই পাননি, গোলসংখ্যাকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। বিশ্বকাপের নতুন ‘গোলের রাজা’ হওয়ার রাতে আরও একঝাঁক অবিশ্বাস্য কীর্তি ও রেকর্ড নিজের নামের পাশে যোগ করেছেন এলএমটেন।

এক নজরে দেখে নেওয়া যাক মেসির ঐতিহাসিক রাতের যত কীর্তি:

১৮ গোলের নতুন চূড়ায় মেসি
বিশ্বকাপে মেসির বর্তমান গোল সংখ্যা এখন ১৮টি, যা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ। এই কীর্তি গড়ার পথে তিনি পেছনে ফেলেছেন জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল)।

জয়ের রেকর্ডেও সবার ওপরে
শুধু গোলের দিক থেকেই নয়, খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও এখন মেসির দখলে। বিশ্বমঞ্চে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮টি ম্যাচ জয়ের স্বাদ পাওয়া ফুটবলার তিনি। এখানেও তিনি পেছনে ফেলেছেন ১৭টি জয় পাওয়া মিরোস্লাভ ক্লোসাকে।

১০টি ভিন্ন দলের বিপক্ষে প্রথম গোল
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম গোলটি করে অনন্য এক রেকর্ডে নাম লিখিয়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের ডেডলক ভাঙা বা প্রথম গোল করার কীর্তি এখন তার।

Reneta

টানা ৬ ম্যাচে গোল
বিশ্বকাপের মঞ্চে টানা ৬ ম্যাচে গোল করার দুর্দান্ত এক ধারাবাহিকতা দেখালেন মেসি। বিশ্বমঞ্চে তার আগে সমান টানা ৬ ম্যাচে গোল করার কীর্তি গড়েছিলেন ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জর্জিনহো।

দলের শতভাগ গোলই মেসির পা থেকে
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার নামের পাশে গোল সংখ্যা ৫টি, যার প্রতিটিই করেছেন লিওনেল মেসি। অর্থাৎ, দলের শতভাগ গোলই এসেছে তার পা থেকে। এর আগে ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়ার হয়ে প্রথম ৫টি গোল একাই করে এমন কীর্তি গড়েছিলেন ওলেগ সালেঙ্কো।

পেনাল্টি নেওয়ার রেকর্ড
বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭টি পেনাল্টি নেওয়ার রেকর্ড গড়েছেন মেসি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেন (৬টি পেনাল্টি)।

পেনাল্টি মিসের বিব্রতকর রেকর্ড
অবশ্য একটি বিব্রতকর রেকর্ডও সঙ্গী হয়েছে আর্জেন্টাইন জাদুকরের। বিশ্বকাপে ৩টি পেনাল্টি মিস করা একমাত্র ফুটবলার এখন তিনি। অস্ট্রিয়া ম্যাচের আগে ২টি পেনাল্টি মিস করে ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি, এবার সেই রেকর্ডটি এককভাবে নিজের করে নিলেন মেসি। এর আগে ২০১৮ সালে আইসল্যান্ড এবং ২০২২ সালে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রিয়াআর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

পিঠে মায়ের মুখের উল্কি, খুশি বললেন ‘স্যালুট মাই হিরো’

জুন ২৪, ২০২৬

‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

জুন ২৪, ২০২৬

মানুষের কাছ থেকেই বর্ণবাদ-লিঙ্গবৈষম্য শিখছে এআই, জাতিসংঘের উদ্বেগ

জুন ২৪, ২০২৬

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে চলমান খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT