চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা সর্বস্ব দিয়ে দেব, যেমন সবসময় দিয়ে এসেছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১০, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

শুরুর দোরগোড়ায় দাঁড়িয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ। বিশ্বমঞ্চে আসল লড়াইয়ে নামার আগে নিজেদের শেষবার পরখ করে নিতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে নেমেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে আক্রমণ ও ড্রিবলিংয়ের পসরা সাজিয়ে কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করলেও শেষপর্যন্ত বড় ব্যবধানে জিতেছেন লিওনেল মেসিরা। বিশ্বজয়ীদের লক্ষ্য এবার শিরোপা ধরে রাখা, এজন্য সর্বস্ব দিতে প্রস্তুত মেসিবাহিনী।

আর্জেন্টিনা অধিনায়ক বুধবার মাঠে ফিরেছেন চোট-বিশ্রাম শেষে। আলাবামার অবার্নে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিনি বদলি নেমে পেনাল্টি থেকে গোল করেন। এরপর বলেছেন বিশ্বকাপ নিয়ে।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামার আগে মেসি বলেছেন, ‘শুরু থেকেই এই জিনিসটা উপভোগ করছি। আমি খুশি, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং আগের মতোই রোমাঞ্চিত।’

৩৬ বছর পর কাতারে মরুর বুকে বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছেন মেসি। সবশেষ বিশ্বকাপের মতো এবারও নিজেদের নিংড়ে দিতে প্রস্তুত আর্জেন্টিনা। মেসি বলেছেন, ‘আমাদের সাথে যা কিছু ঘটছে, এই দলটি তার যোগ্য। আমরা সর্বস্ব দিয়ে দেব, যেমন আমরা সবসময় দিয়ে এসেছি এবং এতদিন ধরে করে আসছি। যখনই জাতীয় দলের অংশ ছিলাম, সবসময় যেমন করতাম। কখনও কখনও তা সফল হয়, কখনও হয় না, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা ইতিবাচক ফলাফল পাওয়ার মতো যথেষ্ট ভাগ্যবান ছিলাম।’

মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মুকুট ধরে রাখার পথে যাত্রা শুরু করবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার অন‍্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রিয়াজর্ডানফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড ২০২৬সেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পোল্ট্রি ও ডেইরি খাতে বড় স্বস্তি, পশুখাদ্য ও যন্ত্রপাতিতে শূন্য শুল্ক সুবিধা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাদ্যযন্ত্র আমদানিতে শুল্ক প্রত্যাহার

জুন ১১, ২০২৬

প্রবীণদের জন্য ট্রেন ভাড়া সম্পূর্ণ ফ্রি

জুন ১১, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি: বর্তমান সরকার যা করতে পারে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT