চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির হ্যাটট্রিক, কুরাসাও’র জালে ৭ গোল আর্জেন্টিনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ জয়ের পর দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ নেমেছিল আর্জেন্টিনা। কুরাসাওকে গোলবন্যায় ডুবিয়েছে আলবিসেলেস্তেরা। বড় জয়ের দিনে হ্যাটট্রিক করে আর্জেন্টিনার হয়ে শত গোলের মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি।

ঘরের মাঠে প্রীতি ম্যাচটিতে ৭-০ গোলের বড় জয় পেয়েছে স্কালোনির শিষ্যরা। হ্যাটট্রিক করেছেন মেসি। গোল পেয়েছেন ডি মারিয়া, মন্টিয়েল, নিকো গঞ্জালেজ ও এনজো ফের্নান্দেজ। অনন্য হ্যাটট্রিকে আর্জেন্টিনা জার্সিতে মেসির গোলসংখ্যা এখন ১০২।

বুধবার ভোরে বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে সমানতালেই লড়ছিল কুরাসাও। বিধ্বস্ত হয়েছে আলবিসেলেস্তেদের আক্রমণ তোপে। শুরুর ২০ মিনিটে শতকের মাইলফলক স্পর্শ করে এগিয়ে নেন মেসি। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নিকো গঞ্জালেজ।

ম্যাচের ৩৩ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান মেসি। নিকো গঞ্জালেজের পাস গোল আদায় করেন মহাতারকা। দুই মিনিট পর চতুর্থ গোলের দেখা পায় স্কালোনির শিষ্যরা। মেসির বাড়ানো বল জালে পাঠান এনজো ফের্নান্দেজ। ৩৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। লো সেলসোর বাড়ানো বল জালে পাঠান বিশ্বজয়ী কিংবদন্তি অধিনায়ক। ৫-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে কুরাসাও। আর্জেন্টিনার অনবরত আক্রমণের সামনে দলটির রক্ষণ কিছুটা দৃঢ় ছিল শেষদিকে। ৭৬ মিনিটে আক্রমণে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিহত করতে গিয়ে পেনাল্টি উপহার দেয় কুরাসাও। পেনাল্টি থেকে ৬ষ্ঠ গোলটি আদায় করেন ডি মারিয়া।

ম্যাচের ৮৭ মিনিটে ৭ম গোলের দেখা পায় আর্জেন্টিনা। দিবালার পাস থেকে আসা বল সহজেই জালে নেন গঞ্জালো মন্টিয়েল। কুরাসাও বেশ কয়েকবার আক্রমণে যায়। আর্জেন্টিনার রক্ষণ পরাস্ত করা সম্ভব হয়নি দলটির। শেষঅবধি ৭-০ গোলর বড় জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাএনজোকুরাসাওডি মারিয়ামন্টিয়েলমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

উজবেকিস্তানকে হারিয়ে হকিতে ইতিহাস লিখল বাংলাদেশের মেয়েরা

এপ্রিল ২৪, ২০২৬

মুনাফা লুটতে একটি চক্র জ্বালানি সংকট সৃষ্টি করছে: মির্জা ফখরুল

এপ্রিল ২৪, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩

এপ্রিল ২৪, ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের বড় অংশ শেষ: নিউইয়র্ক টাইমস

এপ্রিল ২৪, ২০২৬
রানা প্লাজা ট্র‍্যাজেডি: বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানামুখী কর্মসূচি পালন

রানা প্লাজা ট্র‍্যাজেডি: বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানামুখী কর্মসূচি পালন

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT