বার্সেলোনার বিশ্বখ্যাত ফুটবল একাডেমি লা মাসিয়ায় বেড়ে ওঠা লিওনেল মেসি ক্যারিয়ারের ২১ মৌসুমই কাটিয়েছেন কাতালুনিয়ার ক্লাবটিতে। আর্জেন্টিনার ক্লাব নিউ ওয়েল ওল্ড বয়েজ থেকে স্পেনের বার্সায় গিয়ে ধীরে ধীরে হয়ে উঠেছেন আজকের এই মহাতারকা। বার্সা ছেড়ে পিএসজি হয়ে বর্তমানে কিংবদন্তি আছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। এই ক্লাবে আছেন মেসির এক সময়ের সতীর্থ সার্জিও আগুয়েরো। তার পরমার্শ, মেসি যেন আবারও বার্সাতে ফিরেই ক্যারিয়ারের ইতি টানেন।
২০২১ সালে ন্যু ক্যাম্প ছেড়েছিলেন মেসি। ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে দুই মৌসুম কাটিয়ে এসেছেন মিয়ামিতে। ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ক্লাবটির সঙ্গে।
এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো বলেছেন, ‘সম্প্রতি স্পটিফাই ন্যু ক্যাম্পের উদ্বোধন হয়েছে। আমি মনে করি বার্সেলোনায় আবারও ফেরা উচিত মেসির। যেখানে তিনি পরিবারসহ কাটিয়েছেন ২০ বছরের বেশি।’
ম্যানচেস্টার সিটি কিংবদন্তি আরও বলেছেন, ‘বার্সেলোনার ইতিহাসে মেসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার। তিনি এই শহরেরও কিংবদন্তি। বার্সার সাথে মেসির আলাদা একটা আত্মিক সম্পর্ক আছে। আমি বিশ্বাস করি নতুন বর্ধিত ন্যু ক্যাম্পে মেসি আবারো বুট জোড়া নিয়ে নামবেন। যে অধ্যায়টা এখনো বন্ধ হয়নি।’
৩৭ বর্ষী আগুয়েরো ও মেসি ভালো বন্ধুও। একসঙ্গে তারা আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে যোগ দিয়েছিলেন। জাতীয় দলের জার্সিতে একসাথে ৮৮ ম্যাচ খেলেছেন।







