চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার জন্যই বার্সায় না ফিরে মিয়ামিতে গেছেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজিতে চুক্তির মেয়াদ না বাড়ানোয় আলোচনা ছিল বার্সেলোনায় ফিরবেন লিওনেল মেসি। আলোচনা এগিয়েছিল বহুদূরও! শেষঅবধি আর্জেন্টাইন মহাতারকা বেছে নেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিকে। মেজর লিগ সকারের ক্লাবটিতে বিশ্বজয়ী কিংবদন্তির যোগ দেয়া নিয়ে নতুন কথা বললেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। বলেছেন, ‘জাতীয় দলের প্রতি মনোনিবেশ বাড়াতেই মিয়ামিতে গেছেন মেসি।’

স্পেনের সংবাদমাধ্যমে লাপোর্তা বলেছেন, ‘মেসি চেয়েছিলেন বার্সেলোনায় ফিরতে। তার বাবাও চেয়েছিলেন। এমনকি আমরাও চেয়েছি। কিন্তু পিএসজিতে তিনি ‘কঠিন’ সময় পার করেছেন, তাই বার্সেলোনায় ফেরেননি।’

‘সৌদি আরব সফরের জন্য যখন ক্লাবটি তাকে নিষেধাজ্ঞা দিয়েছিল, তখন ভক্তদের কটূকথা ও দুয়োধ্বনি মেসির মনোবল ভেঙে দিয়েছিল। সে কারণে ক্যাম্প ন্যু’তে ফেরার চিন্তা বাদ দিয়েছেন তিনি।’

‘মেসি আমাদের বলেছিলেন, তিনি প্যারিসে খুব কঠিন মৌসুম কাটিয়েছেন। যেখানে তিনি অনেক চাপের মধ্যে ছিলেন। তাই ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মিয়ামিতে থাকাকালীন তিনি চাপমুক্ত থাকবেন এবং আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি মনোনিবেশ বাড়াতে পারবেন।’

‘মূলত বার্সায় ফেরার জন্যই মেসি পিএসজিতে নতুন মৌসুম শুরু করতে আগ্রহী হননি। আমরা মেসির সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছি, যা আমাদের জানানো উচিত ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিবার্সেলোনামিয়ামিমেসিলাপোর্তালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ক্রিকেট দলকে ইমপ্রেস মাত্রার সম্মাননা

জুন ১৪, ২০২৬

২৪ বছর পর বিশ্বকাপে আসা তুরস্ককে হারিয়ে যাত্রা অস্ট্রেলিয়ার

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫১

জুন ১৪, ২০২৬

উৎসাহিত করতে বাংলাদেশ দলের প্রত্যেককে ইমপ্রেস মাত্রার মোবাইল উপহার

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT