চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে নিয়ে যা বলছেন মিয়ামির লিগের সাবেক বেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ২৩, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপ ছেড়ে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি নতুন ঠিকানা বিশ্বকাপজয়ী লিওনেল মেসির। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে তার ভবিষ্যৎ কেমন হবে সেটি নিয়ে আলোচনার শেষ নেই। ওয়েলস তারকা গ্যারেথ বেল মনে করছেন, মেজর লিগ সকারে জয়ের জন্য মেসির উপর চাপ কম থাকবে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির হারের পরিমাণ কমিয়ে আনাই হবে মহাতারকার আসল কাজ।

মৌসুম শেষে মেসি পিএসজি ছাড়বেন, তা আগে থেকেই নিশ্চিত ছিল। ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি শেষে সাবেক ক্লাব বার্সেলোনা বা সৌদি আরবের ক্লাব আল হিলালে যাবেন কিনা, তা নিয়েই ছিল যত আলোচনা। পরে মেসি জানিয়ে দেন মিয়ামিতে যাওয়ার খবর। এমন সিদ্ধান্ত ‘শান্তভাবে’ ফুটবল উপভোগ করতে চান বলেই নিয়েছেন ৩৫ বর্ষী মেসি, এমন মনে করছেন রিয়াল মাদ্রিদের তারকা সাবেক বেল।

বার্সার হয়ে মেসি ও রিয়ালের হয়ে বেল একসময় মুখোমুখি হতেন এল ক্ল্যাসিকোতে। সেসময় বেলও উপভোগ করতেন লড়াই। মেসি ক্যারিয়ারের এবেলায় এসে আর চাপ নিতে চান না বলেও মনে করছেন এ উইঙ্গার। ৩৩ বর্ষী বেল বলেছেন, ‘এখানে (মেজর লিগ সকার) সেই উত্তেজনা নেই, অনেক বেশি চাপহীন।’

‘যদি রিয়াল মাদ্রিদের কাছে হেরে যান, মনে হবে পৃথিবী শেষ হয়ে গেছে। আপনাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। নিজের মধ্যে হতাশা কাজ করে। মাঠ ছেড়ে বাড়িতে যাওয়ার পরও মাঠের ঘটনায় খুশি থাকা যায় না।’

‘কিন্তু মিয়ামি হার মেনে নেয়, কারণ এখানে তাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। অবনমন হওয়ার কিছু নেই। একটি ম্যাচ হারলে খুব বেশি চিন্তা না করেই পরেরটিতে যায়। অনেক ম্যাচ হারের চেয়ে হারের পরিমাণ কমানোই এখন মুখ্য।’

‘তারা জানে ম্যাচ হারলে কেমন অনুভব হয়, কিন্তু প্রতিটি জয় তারা এমনভাবে উদযাপন করে যেন আপনি চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি (মেসি) অবশ্যই এটি উপভোগ করবেন।’

Reneta

গতবছর অবসরের ঘোষণা দেয়ার আগে বেল নিজেও একবছরের চুক্তিতে মেজর লিগ সকারের ক্লাব লস এঞ্জেলেস এফসিতে যোগ দিয়েছিলেন। ক্লাবটির হয়ে শিরোপাও জেতেন ওয়েলস তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিবার্সেলোনাবেলমিয়ামিমেসিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT