ফুটবল

‘মেসি ঠিক আছে, খেলবে’

বলছেন লিওনেল স্কালোনি

আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি অনুশীলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি ও তার সতীর্থরা অনুশীলনে ব্যস্ত, ফুটবল মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এর বাধা পেরিয়ে এবার শেষ ষোলোতে নামতে চলেছে, প্রতিপক্ষ আফ্রিকার দেশ মিশর। ম্যাচের জন্য অধিনায়ক লিওনেল মেসির সার্বিক অবস্থা জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। জানিয়েছেন, ক্যাপ্টেন ঠিক আছেন এবং খেলবেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ দলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলার সময় জানান, ‘আসরের শেষদিকে পৌঁছানোর সময় দলের আরও বেশি বিরতির প্রয়োজন। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটার বিপরীত হচ্ছে।’

মেসির অবস্থা নিয়ে স্কালোনি বলেছেন, ‘আমার মনে হয় মেসি ঠিকঠাক আছে। যদি তার কিছু হতো, তবে সেটা আমাকে জানাত। যেহেতু কিছু জানায়নি, মেসি মাঠে নামবে।’

লিয়েন্দ্রো পারেদেসকে নিয়ে কোচ বলেছেন, ‘পারেদেস চোট পেয়ে এসেছিল, যার কারণে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার পাঁচ নম্বর পজিশনে খেলেছিল। কাতার বিশ্বকাপের পর থেকে সে প্রায় সব ম্যাচেই খেলেছে। সেখানে পৌঁছানোর জন্য অসাধারণ প্রচেষ্টা চালিয়েছিল। আমরা মনে করি বদলি খেলোয়াড় হিসেবে অ্যালেক্সিসই ছিল আদর্শ। কারণ সে মাঠের উপরের দিকে খেলতে পারে এবং সেই কাজটা দারুণভাবে করতে পারে।’

আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মঙ্গলবার গড়াবে আর্জেন্টিনা ও মিশরের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার লড়াই। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

বিষয়:আটালান্টা আর্জেন্টিনা পারেদেস ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো মিশর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…