চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দ্বিতীয়বার মৌসুম সেরা মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মেসি গোল উদযাপন করছেন, পিঙ্ক জার্সিতে ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর লিগ সকারে (এমএলএস) আবারও মৌসুম সেরা খেলোয়াড়ের (এমভিপি) মুকুট পেলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বার পুরস্কারটি জিতে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন ৩৮ বর্ষী আর্জেন্টাইন কিংবদন্তি।

ইন্টার মিয়ামির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে মেসি দলকে এমএলএস কাপ জিততে দারুণ ভূমিকা রেখেছেন এবার। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে তিনি মৌসুমের সেরা পারফর্মারও।

পুরস্কার হাতে আনন্দিত মেসি বলেছেন, ‘সবার আগে এই স্বীকৃতির জন্য আমি কৃতজ্ঞ। ব্যক্তিগত পুরস্কার পাওয়া সবসময়ই আনন্দের, কিন্তু এটি আমার সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই। তাদের কারণেই গোল্ডেন বুটও জিততে পেরেছি। পরপর দুই বছর এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিততে পেরে আমি খুবই কৃতজ্ঞ।’

আগের মৌসুমেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন মেসি। ১৯ ম্যাচে ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট করে জিতেছিলেন এমভিপি। এমএলএস ইতিহাসে দুবার এমভিপি জয়ের রেকর্ড ছিল শুধু প্রেকির, ১৯৯৭ ও ২০০৩ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাএমএলএসএমভিপিমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT