চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সিদ্ধান্তের পর মরে যেতে ‘ইচ্ছে’ করছিল মেসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গের পর আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। এমন সিদ্ধান্ত তার কাছে জীবনের সবচেয়ে কষ্টের অভিজ্ঞতাগুলোর একটি ছিল। সিদ্ধান্তের পর মরে যাওয়ার মতো চিন্তাও করেছিলেন। সাক্ষাৎকারে এমন জানালেন বিশ্বজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি।

কোপা আমেরিকার সেই ফাইনালের পর ২০১৬ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত কয়েকমাস জাতীয় দলের বাইরে ছিলেন মেসি। সেসময়ের কথা স্মরণ করেছেন আর্জেন্টিনার জনপ্রিয় প্ল্যাটফর্ম লুজু’কে সাক্ষাৎকারে। বলেছেন, ‘আমি সিদ্ধান্তটা নিয়ে ভীষণ অনুতপ্ত হয়েছিলাম। খেলা দেখতাম আর মনে হতো, আমি মরে যেতে চাই।’

‘প্রত্যেকেরই নিজের অভিজ্ঞতা নিজেকেই বয়ে নিতে হয়। তবে নিজের অনুভূতিকে কখনোই ত্যাগ করা উচিত নয়। ভাগ্য ভালো, আমি ফিরতে পেরেছি। মানুষ কী বলছে, সেটা তখন আমার কাছে গুরুত্ব পায়নি।’

Banglabid

ইন্টার মিয়ামিতে খেলা মেসি সেই অভিজ্ঞতা থেকে একটি বার্তাও দিয়েছেন। ৩৮ বর্ষী মহাতারকার ভাষায়, ‘সবচেয়ে বড় শিক্ষা হল- কখনো হাল না ছাড়া। পড়ে গেলে আবার উঠে দাঁড়ানো এবং চেষ্টা চালিয়ে যাওয়া। আর শেষপর্যন্ত সফল না হলেও যেন বলা যায়, স্বপ্নপূরণের জন্য সবটুকু চেষ্টা করেছি।’

চিলির কাছে হারের পর ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালের মিক্সড জোনে মেসি বলেছিলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার সব শেষ। অবিশ্বাস্য হলেও সত্যি, এটা আমার জন্য নয়। চারটি ফাইনাল খেলেছি- তিনটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ। কিন্তু কিছুই হল না। আমি চেষ্টা করেছি, কিন্তু মনে হয় এটাই শেষ।’

সেই সিদ্ধান্ত বেশিদিন স্থায়ী হয়নি। ২৭ জুন থেকে ১২ আগস্ট- এই সময়ের মধ্যেই তৎকালীন আর্জেন্টিনা কোচ এডুর্ডো বাউসার সঙ্গে আলোচনার পর জাতীয় দলে ফেরার ঘোষণা দেন মেসি। ২০১৭ সালের ১ সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটে তার। পরে কোপা আমেরিকা, বিশ্বকাপ জিতেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইন্টার মিয়ামিমেসিযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT