চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংরেজি শিখতে না পারায় ‘আফসোস’ মেসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

খেলোয়াড়ি বা ব্যক্তিগত জীবনে প্রাপ্তি-অর্জনের শেষ নেই লিওনেল মেসির। অর্থ-বিত্তের দিক থেকেও ধনকুবেরই বলা যায় আর্জেন্টাইন মহাতারকাকে। তবু তার জীবনে রয়ে গেছে একটি আফসোস। আর সেটি  ইংরেজি না শেখা ও বলতে না পারা।

শৈশবে হরমোনজনিত রোগে ভুগেছেন মেসি। খুব অল্প বয়সে যোগ দেন বার্সেলোনার বয়সভিত্তিক দলে। তারপর আর পিছু ফিরে তাকানোর সময়ও পাননি। বার্সেলোনা, পিএসজি ও আর্জেন্টিনার জার্সিতে একের পর এক ধরা দিয়েছে সাফল্য। এত দিন পর পেছন ফিরে মেসি স্বীকার করেছেন, বেড়ে ওঠার সময়ে পড়াশোনায় মনোযোগ দেয়ার মতো সময় তার ছিল। কিন্তু সুযোগটা কাজে লাগাননি কিংবদন্তি মেসি।

মেক্সিকান পডকাস্ট ‘মিরো দে আত্রাস’এ আর্জেন্টিনার সাবেক গোলকিপার নাহুয়েল গুজমানের সঙ্গে আলাপকালে মেসি বলেছেন, ‘অনেক বিষয়েই আমার আফসোস আছে। আমি সন্তানদের বলি- ভালো শিক্ষা না নেয়া, ছোটবেলায় ইংরেজি না শেখা-এসব নিয়ে আক্ষেপ রয়েছে। আমার লেখাপড়া করার সময় ছিল, সে জন্য আফসোস হয়। আমার কোন কিছুর অভাব ছিল না, বাবা সব সময়ই সর্বোচ্চটা করার চেষ্টা করেছেন। কিন্তু ওদের সামনে আরও বেশি সুযোগ রয়েছে।’

পডকাস্টে জীবন নিয়ে মেসি একটি বার্তাও দেন সবাইকে, ‘জীবনকে উপভোগ করতে হবে, যদিও অনেক সময় তা কঠিন। আমরা সবাই একই পরিস্থিতির মধ্য দিয়ে যাই না। অনেকেই ভিন্ন ও কঠিন বাস্তবতার মুখোমুখি হন। তবু জীবন উপভোগ করা কখনো থামানো উচিত নয়। ব্যক্তিগতভাবে এখন আমার জীবনে যা ঘটছে, যা করছি-সবকিছু অনেক বেশি উপভোগ করি। পরিবার, সন্তান, প্রতিদিনের জীবন, ছোট ছোট মুহূর্ত-এসবই এখন আমার কাছে বড় আনন্দের। প্রতিটি দিনই উপভোগ করার মতো একটি দিন, কারণ আমরা জানি না আগামীকাল কী অপেক্ষা করছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬মেক্সিকোমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

লিও সর্বকালের সেরা ফুটবলার: ক্লোসা

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ধানমন্ডি-৩২ এলাকায় কঠোর নিরাপত্তা

জুন ২৩, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর বিশ্বকাপে এসেই নকআউটে নরওয়ে

জুন ২৩, ২০২৬

ক্লোসার পাশে এমবাপে, ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

জুন ২৩, ২০২৬

ফিলাডেলফিয়ায় বৃষ্টি ও বজ্রপাত, দুই ঘণ্টার বেশি সময় স্থগিত ফ্রান্স-ইরাক ম্যাচ

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT