চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকে খেলতে মেসির সামনে যে বাধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

আলোচনায় ছিল ২০২৪ প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা জায়গা করে নিলে খেলবেন বিশ্বজয়ী লিওনেল মেসি। আসরে মেসির খেলা নিয়ে দেখা দিয়েছে বেশকিছু জটিলতা। ব্যস্ত সূচি ও শারীরিক ক্লান্তি বাধা হয়ে দাঁড়াতে পারে মেসির অলিম্পিক খেলার পথে। অবশ্য এখনই হাল ছাড়ছেন না অনূর্ধ্ব-২৩ দলের কোচ জাভিয়ের মাশ্চেরানো।

অলিম্পিকে সাধারণত অনূর্ধ্ব-২৩ দল অংশ নেয়। কোচ চাইলে বয়সসীমার বাইরে তিন খেলোয়াড় দলে যুক্ত করতে পারেন। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছেন মাশ্চেরানো। সাবেক দুই সতীর্থের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছেন। মেসির দিক থেকে ইতিবাচক উত্তর পেলেও না বলে দিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া।

৩৯ বর্ষী মাশ্চেরানো বলেছেন, ‘আমি লিওর (মেসি) সঙ্গে কথা বলেছি এবং পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে কথা বলার ব্যাপারে একমত হয়েছি। সে ইন্টার মিয়ামির হয়ে কেবল মৌসুম শুরু করেছে। অলিম্পিকের আগে এখনও আমাদের হাতে বেশকিছু সময় আছে। এটাও বিশেষভাবে বিবেচনা করা দরকার যে, সামনে কোপা আমেরিকা আছে। এটি সহজ কোনো পরিস্থিতি নয়।’

‘আমাদের দেখতে হবে প্যারিসে খেলার মতো ধকল মেসি নিতে পারবেন কিনা। তাকে বিরক্ত করা বা চাপ দেয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা তাকে আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রেখেছিলাম। আমরা তাকে খেলার জন্য আগাম নিমন্ত্রণ জানিয়ে রাখব। আর তাকে তার যা প্রয়োজন তা দেবো, যেন বিষয়টি নিয়ে চিন্তা করতে পারে। পাশাপাশি ক্লাবের দিক থেকেও দেখতে হবে। মিয়ামি এবং এমএলএসের জন্য তার কিছু অনুপস্থিত থাকার বিষয়টি সহজ নয়। তার সুবিধামতো সিদ্ধান্ত নেবে।’

তরুণ খেলোয়াড়দের দলে জায়গা করে দিতে অবশ্য প্রস্তাব নাকোচ করে দিয়েছেন বিশ্বজয়ী ডি মারিয়ার। মাশ্চেরানো বলেছেন, ‘অ্যাঙ্গেল (ডি মারিয়া) আমার কলের প্রশংসা করেছেন, তবে প্যারিসে যাওয়ার তেমন কোনো ইচ্ছা নেই। কারণ সে তরুণ খেলোয়াড়দের জায়গা করে দিতে চায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাডি মারিয়াপ্যারিস অলিম্পিক-২০২৪মাশ্চেরানোমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

জুলাই ১৩, ২০২৬

বর্ষায় এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

জুলাই ১৩, ২০২৬

সেনাবাহিনীকে জনমানুষের আস্থা ও মর্যাদা ধরে রাখতে প্রধানমন্ত্রীর তাগিদ

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT