চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনাই ফাইনালে জিতবে, মনে করছেন নেপথ্যের কারিগর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের কোচের হাসিমুখের ছবি, হাতে বল ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

দায়িত্ব নেয়ার পর লিওনেল স্কালোনির অধীনে যতগুলো আসরে শিরোপামঞ্চে খেলেছে আর্জেন্টিনা, সবগুলোতে জিতেছে। দায়িত্ব নিয়ে যে খেলোয়াড়দের পেয়েছিলেন তিনি, অধিকাংশ এখনও দলে। যাদের নিয়ে ৩৬ বছর পর কাতারে বিশ্বকাপ জয় করেছে আলবিসেলেস্তেরা, দলটির সেরা অর্জন এটি। ফাইনালে শিষ্যদের উপর আশা রাখছেন স্কালোনি, তার মনে হচ্ছে দল এই ফাইনালও জিতবে।

যুক্তরাষ্ট্রে এবারের আসরে এপর্যন্ত অপরাজিত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি-ডি মারিয়ারা ফাইনালে আসতে সেমিতে কানাডা, কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর এবং গ্রুপপর্বে চিলি, পেরুর মতো দলকে হারিয়েছে।

ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে নামার আগে স্কালোনি মনে করছেন, ‘যে দল মাঠে নামতে চলেছে তাদের প্রতি আমাদের আস্থা আছে এবং আমরা মনে করছি জিততে পারব। জানি না পাঁচ বছর ধরে একই দল ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারব কিনা। এটা আসলে পরিসংখ্যান নয়, বিষয়টি আমাকে চিন্তায় ফেলে। বিষয়টি বিকেলে মূল্যায়ন করব।’

Banglabid

‘আমরা খেলার ধরনে পরিবর্তন আনছি না। কিন্তু এটা স্পষ্ট যে ফাইনাল সবসময়ই বিশেষ কিছু।’

‘কলম্বিয়ার বিপক্ষে প্রতিবন্ধকতার কথা চিন্তা করে সর্বোত্তম উপায়ে আমরা নিজেদের প্রস্তুত করছি। সর্বোপরি ফুটবলে প্রচুর আকস্মিকতা রয়েছে। আমরা হতাশার মধ্যে পড়তে চাই না, নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে বিশ্বজয়ী আর্জেন্টিনা ও কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু মহারণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকলম্বিয়াকানাডাকোপা আমেরিকা ২০২৪ডি মারিয়ামেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬

রামিসা হত্যা মামলা: হাইকোর্টের তালিকায় ২ আসামির ডেথ রেফারেন্স

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT