চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফুটবলে সবকিছুই আমি অর্জন করেছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাতারে মরুর বুকে শিরোপা উঁচিয়ে ৩৬ বছরের খরা কাটায় আর্জেন্টিনা। লিওনেল মেসি বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেন। বিশ্বজয়ের পর একের পর এক পুরস্কার ও সম্মাননা পেয়ে চলেছেন ৩৫ বর্ষী মহাতারকা। দেশের মাটিতে খেলতে যেয়ে বিশ্বকাপ জয়ের জমকালো উদযাপনের পর এবার সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের থেকে সম্মাননা পেলেন মেসি, কনমেবল তার ভাস্কর্য তৈরি করেছে।

কনমেবল জাদুঘরে ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও ডিয়েগো ম্যারাডোনার ভাস্কর্যের পাশে রাখা হচ্ছে বিশ্বজয়ী মেসির ভাস্কর্য। বিশ্বফুটবলকে নেতৃত্ব দেয়ার জন্য মেসি হাতে একটি প্রতীকী লাঠিও উপহার দিয়েছেন কনমেবল সভাপতি আলেজান্দ্রো ডমিনগেজ। লাঠিটি মেসির হাতে তুলে দেয়ার সময় বলেছেন, ‘সাউথ আমেরিকান এবং বিশ্ব ফুটবলের নেতৃত্ব আজ আমরা আপনাকে দিলাম।’

উপহার পেয়ে সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি আবেগী কণ্ঠে বলেছেন, ‘নিজেকে এখন পরিপূর্ণ মনে হচ্ছে। ফুটবলে সবকিছুই আমি অর্জন করেছি। এর জন্য ঈশ্বরকে ও সতীর্থের ধন্যবাদ জানাই। এই উপহারগুলো পেয়ে দারুণ খুশি হয়েছি। যা আমার বাড়ির জাদুঘরে রেখে দিবো। কনমেবলকেও ধন্যবাদ।’

‘ছেলে হিসাবে আমার স্বপ্ন ছিল পেশাদার ফুটবল খেলোয়াড় হওয়া। সর্বদা নিজের উন্নতি করার চেষ্টা করেছি এবং আরও করতে চাই। আমার অনেক পরাজয় ছিল, কিন্তু সবসময় সামনে দিকে এগিয়ে গেছি। সবসময় জয়ের জন্য এগিয়ে যেতে চেয়েছিলাম, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফুটবল আমার সকল স্বপ্ন পূরণ করেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকনমেবলপেলেমেসিম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬

স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতা-অভিনেত্রীদের মিলনমেলা চ্যানেল আই কার্যালয়ে

জুন ১৫, ২০২৬

‘মনিবিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ ২০২৬’এর বিশেষ আয়োজনে চলচ্চিত্র জগতের মহাতারকারা

জুন ১৫, ২০২৬

সাংবাদিকদের সত্যকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT