চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-আলবা চোটে ছাড়লেন মাঠ, জিতল মিয়ামি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ফোর্ট লডারডেল স্টেডিয়ামে ম্যাচের তখন ৩৪ মিনিট। চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন জর্ডি আলবা। মিনিট তিনেক পরের দৃশ্য দেখার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। পায়ের চোটে পড়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। দুই তারকার অভাব অবশ্য ইন্টার মিয়ামির জয়ে বাধা হয়ে দাঁড়ায়নি। টরেন্টো এফসির বিপক্ষে ৪-০ গোলে জিতে টাটা মার্টিনোর শিষ্যরা মাঠ ছাড়ে।

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স জোনে পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা মিয়ামির পয়েন্ট ২৮, রয়েছে ১৪তম স্থানে। টেবিলের সবার নিচে থাকা টরেন্টোর পয়েন্ট ২২।

মেসি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। প্রতিপক্ষের এক খেলোয়াড় তার ঘাড়ে হাত দিইয়ে সান্ত্বনা জানান। গ্যালারিতে থাকা মিয়ামির দর্শকদের মুখ হয়ে যায় মলিন। অনেকে আবার হাততালি দিয়ে মেসিকে উজ্জীবিত রাখার চেষ্টাও করেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে ফ্লোরিডায় ম্যাচে বিরতির আগ মুহূর্তে লিড পায় মিয়ামি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফ্যাকুন্ডো ফারিয়াস। ৫৪ মিনিটে নোয়া অ্যালেনের অ্যাসিস্টে দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসির বদলি হিসেবে নামা রবার্ট টেলর।

৭৩ মিনিটে টেলরের পাসে বল পেয়ে লক্ষ্যভেদ করেন বেঞ্জামিন ক্রেমাসচি। ফ্যাকুন্ডো ফারিয়াসের বাড়ানো বল পেয়ে ৮৭ মিনিটে টরেন্টোর কফিনে শেষ পেরেক ঠুকে জোড়া গোলের দেখা পান রবার্ট টেলর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলবাইন্টার মিয়ামিএমএলএসমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

Many children are suffering from complications after measles

হাম পরবর্তী জটিলতায় ভুগছে অনেক শিশু

মে ২৪, ২০২৬
সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ উদ্বোধন

সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ উদ্বোধন

মে ২৪, ২০২৬
ঈদে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘মাসুদ রানা’

ঈদে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘মাসুদ রানা’

মে ২৪, ২০২৬

তাজ নেহারকে বিশ্বকাপ দলের নেয়ার পক্ষে যা বললেন জ্যোতি

মে ২৪, ২০২৬

২৯ কার্যদিবসের মধ্যে শিশু ধর্ষণ মামলায় একজনের ফাঁসির আদেশ

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT